-
“আজব জীবন”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনকেউ বলছে সামনে ভাল
কেউ বলছে পিছে
কেউ বলছে সামনে পিছে
আগা গোঁড়া মিছে ।কেউ বলছে ডানে ভাল
কেউ বলছে বামে
কোন দিকে হাঁটবো ভাবছি
এই ধরা দামে ।কেউ বলছে উপর ভাল
কেউ বলছে তলায়
উপর নিচ ভাবতে ভাবতে
ফাঁস পরেছে গলায় ।আজব একটা জীবন মোদের
আজব চারিদিক
মরীচিকার পিছে ছুটছি
ছুটছি দিগ্বিদিক ।3 Comments
Friends
Sohag Shek
@sohagshek
Bishal Dey ( Niloy )
@bishal
Dr. Shakil Al Mamoon
@samamoon
Nahian Hasan
@hasan009
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
মিথিলা কনক
@methila06
Shoriful Shoron
@shoriful-shoron
আর্য
@arjo



মিছে এই ছুটে চলা, শান্তি নাই কোথাও।