Profile Photo

Anik UddinOffline

  • Anik123@uddin
  • Profile picture of Anik Uddin

    Anik Uddin

    3 years, 9 months ago

    বাবা
    অনিক উদ্দিন

    অনেক বৃষ্টির আড়ালে
    যখন বহু পতনের শব্দে,
    আরো অনেক শব্দ বিলীন হয়ে যায়,
    যেমন -বাবা।

    শুনতে কি পাও আমি ডাকছি তোমায়,
    বহু দুর থেকে আমি অনন্ত আকাশের বুকে
    খুঁজছি তোমায়।
    আজ আমি শ্মশান সংসারের সীমানার প্রহরী,
    নিরবতার নির্ঘুম যামিনীর সাক্ষী ,
    বাবা…
    আর একবার ফিরে আস
    আর একবার দেখি তোমার মুখখানি,

    কতদিন দেখি নাই
    কতদিন ধরি নাই তোমার হাতখানি ,
    কতদিন শুনি নাই তোমার কথা।

    কতবার বাবা ডাকি,
    সব শূন্য প্রতিধ্বনি করে আসে ফিরে
    আমার মহাশ্মশানের সীমাহীন প্রান্তরে।
    আজ আমি হাজারো মানুষের ভিড়ে
    একাকী দাঁড়িয়েছি-সঙ্গী নাই ,স্বজন নাই
    নাই বাবা তোমার ছায়া,
    বিদগ্ধ জীবনের পরাজিত সৈনিক আজ দাঁড়িয়েছে
    চোখে নিয়ে জীবনের চরম হতাশা,
    গ্লানির কিরীট পরিহিত পদাহত সৈনিক
    এসেছি চরম নিবেদন নিয়ে।

    কোথা তুমি ,কোথায় তোমার মুখ
    কোথায় খুঁজি, কোথায় তোমারে পাই
    কে আমাকে দেখাবে পথ
    এই অনন্ত তিমিরের মাঝে।

    সীমাহীন আকাশের বুকে
    এত তারকার ভিড়ে,
    মনের ভুলের বাতিকে
    একবার ও কেন দেখি না
    তোমার মুখ।

    দেখিনা স্নেহ মাখা করুনা ঢালা
    চির আশ্বাসে ভরা মহান দুটি চোখ।

    আকণ্ঠ হতাশায় নিমগ্ন আমি
    অতি অসহায় বাবা,
    রিক্ত প্রাণ বারবার কেঁদে ওঠে গুমরে
    জীবনের আশাহত অনিকেত প্রান্তরে।
    তোমার ছায়া নাই, কথা নাই, কিছু নাই
    আছে শুধু স্মৃতি, আছে শুধু ব্যথা,
    আছে শুধু গোপন ক্রন্দনের
    অভিমানী সলিল রাশি।

    দিবসের প্রদীপ আত্নদান দিতে আসে
    নীল নদের গহীন বারিধারায়,
    আমিও আসব বাবা,
    ভাগ্যলিপির খসড়া নিয়ে,
    তোমার চরণ ছুঁতে
    ঐ অলিম্পাসের চূড়ায়।

    9
    5 Comments
Skip to toolbar