Profile Photo

Afsar HaiOffline

  • Afsar-Hai
  • Profile picture of Afsar Hai

    Afsar Hai

    3 years, 9 months ago

    কেউ নেই, কারো আসবার কথা নেই। কথা দুটো, নির্জনও প্রতিশ্রুতিহীন। এর ফলাফলের দায় কারো উপর দেয়া যায় না। এ বাস্তবতা, দায়টুকু যেন এক গহন অভিলাষ, তাই প্রতিবার যখন মুঠো খুলি, অন্য রকম দুঃখ দেখি।।

    কেউ নেই, কারো আসবার কথা নেই -১৪

    অতপর;
    কেউ আসেনি আর,
    আসবার কথা ছিলো কি কারো?

    দেখলাম;
    রেশমের মতো ধূলো জমেছে,
    লেখার টেবিলে, বই , জানালার শার্শিতে,
    কেউ আঙ্গুলের ডগা দিয়ে লিখেছে,
    ধুলোর গায়ে,

    ভুলে গেছো?

    কেউ এসে ফিরে গেছে তবে,
    অতৃপ্তি পকেটে ভরে।
    কেউ ছিলো না, কারো,
    থাকবার কথা ছিলো কি?

    বহুদিন কেউ আসেনি,
    রেশম ধুলো বলে,
    কারো আসবার কথা থাকলেও
    কেউ কেউ প্রতারক; আসেনা।।

    আগষ্ট’22

    5
    4 Comments
Skip to toolbar