-
আমি তো সেই অভিমুন্য
অনিক উদ্দিনআমি তো সেই অভিমুন্য
যাকে ঘিরেছে সাত মহারথী
মহামরনের বিপুল উৎসবে।
বানের পর বান উজার
করেছে তূনীর অশান্ত কলরবে।
অজানা জয়ের অদ্ভুত নেশায়
আমার শোনিতের প্রতিটি বিন্দু
ক্রমাগত আগ্নেয়গিরির লাভা সম
টগবগ করছে ….
বানের পর বান আসছে…
আমি মহাউৎসবে মরনের
তান্ডব নৃত্যে ডমরু বাজাচ্ছি
শংকর সম।
তীব্র বিষের ব্যথা জর্জরে
আমি ক্লান্ত নই। নই আমি ভীত।
আমি শুধু আমার আমিতে নাই।
আমি উন্মাদ, উদ্ভ্রান্ত
অশান্ত চির অক্লান্ত।
বানের পর বান আসছে….
আমি দেখি তা বৃষ্টির ফোটা
শরীর ভিজিয়ে দেয়
রক্ত স্রোতে মহানন্দে।
মহাবিজয়ের রনকেতু আমার
বামকরে। আমি রক্তাক্ত তরবারি
উঁচু করে ধরে দেখছি…
ক্লান্ত মহারথীর দল শূন্য
তূন খুঁজে ফিরছে। বান নাই,
এখন গদা হাতে নেমেছে রথ হতে।
আয় রে আয় মৃত্যু…
মহাবিজয়ের মৃত্যু!
বড় কাঙ্খিত রক্ত সুখের
শয্যায় বাসর সাজাব আজ।
নববধূ রক্তচেলী পড়ে
রক্তাক্ত সমরাঙ্গনে নাঙ্গা পায়
হেঁটে আসছে ….
আমি অবাক চেয়ে আছি…
কি দারুণ নির্লিপ্ত তার চাহনি,
দু চোখের কোনায় কাজলের
দীঘল রেখা টানা।
আমি তার হাত ধরে
ধীরে ধীরে ব্যথার নীল সাগরে
ডুবে যাচ্ছি।
বানের পর বান আসছে ….
বানের পর বান আসছে…..4 Comments
Friends
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
Akash Mondal
@akash508l
Rumon-Aeka
@rumon-aeka
Jebunnesa jebu (জেবুন্নেছা জেবু)
@jebunnesa-jebu
Rejwana Khan
@rejwana-khan
TARIN
@tarin
Mahid-Imran
@mahid-imran
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Mahmuda Sultana
@mahmudamahi



অসাধারণ! কি সুন্দর লেখনী। প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনার লেখার ভক্ত হয়ে গেলাম।