-
“”প্রেমিক মানুষ””
সাব্বিরপ্রেমিক মানুষ মরবে কেমনে
তুমি যদি আমার হও
মাইনসের মুখে হুনছি
চান্দেরে নাকি সূর্য আলো দেয়
আবার গ্রাসও করে
সূর্য আলো পাই কই..?
আমি চন্দ্রের দিকে চাইয়া চোখ জুড়াইলাম
মদ গিলা মস্তিষ্ক শীতল করলাম
তবু বুকের মধ্যে কিসের জানি ব্যাথা হয়
ডক্টরে কইলো অস্টিওপরোসিস
আর সাধু বাবাই কইলো প্রেমের দেয়াল ধষে নাকি হৃদয় ব্যাথা পাইছে
আচ্ছা হৃদয় কারে কই…?
হুনছি শাহজাহান নাকি মমতাজের জন্য তাজমহল বানাইছে
কিন্তু তার আগের প্রেমিকারা কি দোষ করছিলো…?
আমি তোমারে ছুইয়া দেখিনাই এই জীবনে
মাইনষে কই পিরিত নাকি পরের জন্মে পূর্ন হয়,আর সেদিন মৌলবি কইলো জন্ম নাকি একটাই
মরতে হইবো নাকি একবারই
আমি যে দিন রাইত মিলাইয়া কতবার মরি তার হিসাব কে রাখে…?আচ্ছা তুমিও ভালোবাসলে প্রেমিক মানুষ মরতো কেমনে…?
7 Comments
Friends
নিশাত আনজুম
@nishathunzom
শায়েরুল ইসলাম
@shaerulislam
Jannatun Nur
@jannatun-nur
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
নাহিদ হাসান নয়ন
@nahid-hasan-noyon
D K MAHANTA
@dkmahanta01718942602
Motiur Rahman Mizan
@dressed-human
AdabenTatali
@adabentatali



মানুষের অনুভুতি কতোটা জোরালো হলে এমন সুন্দর করে তা বর্ননা করা যায়। নিঃসন্দেহে এটা একটা মাস্টারপিস!