Profile Photo

ম. জুনাইদ হাসানOffline

  • Hasan-Tusher
  • Profile picture of ম. জুনাইদ হাসান

    ম. জুনাইদ হাসান

    3 years, 9 months ago

    A plant, change the mind

    আমি কয়েকদিন ধরে মনে করার চেষ্টা করছি, ছোটবেলায় আমি কি গাছ নিয়ে কোনো আদিখ্যেতা(show off) করেছি কিনা। মানে গাছের প্রতি আমার কোন আকর্ষণ কিংবা কোন গাছ আমি নিজ হাতে লাগিয়েছি, একদমই মনে পড়ছে না। আমার ‘মা’ তো বেঁচে নেই, বেঁচে থাকলে তার কাছ থেকে নিশ্চয়ই জানা যেত। তবে এটা আমার মনে আছে আমাদের বাড়ির সামনে অথবা আশপাশের বাড়ির সামনের গাছের পাতা অকারনে ছিড়তাম, এখন যেন মনে হচ্ছে এর জন্যে মা’র কাছে বকাঝকা শুনতে হয়েছিল!! মিথ্যে বলব না, গাছ নিয়ে আমি হটাৎ আদিখ্যেতা শুরু করেছি।

    গাছ নিয়ে সাধারণত মানুষ দুইভাবে ভাবে। এটা আমার কথা না, গুগল ঘেঁটে বের করেছি। একদল মানুষ মনে করে, গাছ একটা প্রাকৃতিক ক্রিয়েচার(creature), যার কাজ হল মানুষের খাদ্যের যোগান দেওয়া। আর একভাগ মানুষ একটু সংবেদনশীল(sensitive), তারা মনে করে গাছের কাজ শুধু খাদ্যের যোগান দেওয়া নয়, গাছ মনের খোরাকে’র যোগানও দেয়। শেষোক্ত মানুষের সংখ্যা নাকি অনেক কম। এদেরকে বলা হয় বৃক্ষপ্রেমী(tree lover)। বৃক্ষ মানে গাছ এটা আমি জানি, কিন্তু প্রেমি শব্দটা দেখে আমার একটু লজ্জা-লজ্জা লাগল, গাছের সাথে প্রেম!!

    আবার গুগল ঘাঁটা শুরু করলাম, একজায়গায় পাওয়া গেল এই কর্মটি কবি/সাহিত্যেক’দের। তাদের মন নাকি প্রেম-পিরীতিতে ভরপুর। সবকিছুর মধ্যে প্রেম বা ভালোবাসা খুজে বেড়ানো তাদের কাজের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি(priority)। সুতরাং যারা গাছটাছ নিয়ে একটু বাড়তি কৌতুহল দেখায় তাদের নাম যে ‘বৃক্ষপ্রেমী’ এটা তাদেরই দেওয়া। তবে যাই বলেন নামটা শুনতে খারাপ লাগেনা। শুনতে যে রকমই লাগুক, প্রথম দলের লোকেরা কিন্তু দ্বিতীয় দলের লোকেদের পিছনে লাগতে পিছুপা হয় না। আর তাই দ্বিতীয় দলকে– আদিখ্যেতা,আহ্লাদীপনা, কাজ নেই তো খৈ ভাজ, এসব টিপ্পনী শুনতে হয়। নিজের কথা কি বলব– কিছুদিন আগ পর্যন্ত আমিও ঔ প্রথম দলের লোক ছিলাম। কেউ গাছ নিয়ে আদিখ্যেতা করলে তার পেছনে কাঠি করতাম।

    কখন থেকে গাছ পছন্দ করতে শুরু করেছি ঠিক সময়টা আমি বলতে পারব না তবে একটা জিনিষ আমার মনে পড়ছে, কিছুদিন আমি কাজের সুত্রে কোরিয়াতে ছিলাম। ওখানে একবার একটা পাহাড়ে উঠেছিলাম। পাহাড়টা উচু থেকে আস্তে আস্তে ঢালু হয়ে নিচে নেমে এসেছে….একেবারে খাড়া পাহাড় না কিংবা ন্যাড়াও না….পুরা পাহাড়টাই গাছপালায় ভরা। একদম উপরে উঠার পর নিচের দিকে তাকিয়ে যেটা দেখলাম সেটা এক কথায় অবিশ্বাস্য মনে হয়েছিল…ঢেউ খেলা সবুজ গাছ আর পাতার নড়াচড়ার শব্দ। আহা!! কবি হলে হয়ত আরও সুন্দর শব্দ দিয়ে বোঝাতে পারতাম। দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত্বঃ আমি কবি না। এখন মনে হচ্ছে ওটাই ছিল আমার গাছের প্রতি প্রথম ভাললাগা।

    অবচেতনে(subconscious mind) থাকা জিনিষ বের হয়ে আসে। সেটা ভাল কি খারাপ তাতো বুঝতে পারছি না। কিন্তু যেটা হয়েছে আমি এখন দ্বিতীয় দলের লোক হয়ে গেছি, আর প্রথম দল, আমার পেছনে কাঠি করা শুরু করেছে।

    কিছু জ্ঞান জাহির করার লোভ সামলাতে পারছি না, একটা শিশু জন্মানোর সাথে সাথে একটা গাছ যদি লাগানো যায়, বলা হয়ে থাকে পৃথিবীর জন্য ঐ শিশুর থেকেও গাছটির অবদান বেশি। এটা গবেষনার মাধ্যমে জানা গেছে….কোনো মনগড়া কথা না। কারন গাছ পৃথিবীর কাছে থেকে কিছুই নেয় না, শুধু দিয়ে যায়। গাছ ফুল আর ফল তো দেয় উপরন্তু অক্সিজেনের যোগানদাতাও গাছ… সবচাইতে বড় কথা গাছ কার্বন শোষনকারী….পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের অবদান সবচাইতে বেশি। বিপরীতে শিশুটি যত বড় হবে পৃথিবীর কাছে থেকে শুধু নিতেই থাকবে…আর আমার মত গাছের পাতা ছিড়বে, সেই সাথে দ্বিতীয় দলের লোক যারা গাছ ভালবাসে তাদের পেছনে লাগবে।

    উপসংহারে আমাদের নবী(সঃ) এর একটা কথা দিয়ে শেষ করি, যদিও আমি কোনো রেফারেন্স দিতে পারব না। এটা আমি শুনেছি বা শোনা কথা। নবী(সঃ) কোনো একসময় বলেছিলেন, কারও যদি দুটি পয়সা থাকে একটি দিয়ে খাবার আর একটি দিয়ে ফুল কিনতে। স্পষ্টতঃ ফুলের সৌন্দর্যের আড়ালে গাছের গুরুত্ব বুঝিয়েছেন। একজন সংবেদনশীল মানুষই এরকম কথা বলতে পারেন। নবী(সঃ) এর চেয়ে বড় সংবেদনশীল মানুষতো কেউ হতে পারে না।

    [লেখার শিরোনামটি ইংরেজিতে, আসলে আমি অনেক সময় পয়সার বিনিময়ে অনলাইনে ফরমায়েশী লেখা লিখি। গাছ বিষয় ছোট একটা লেখা লিখেছিলাম, যেটা ইংরেজিতে ছিল। এই লেখাটির বিষয় কাছকাছি হওয়ায় শিরেনামটা পাল্টাইনি]

    জুনাইদ হাসান(২১/০৬/২০২২)

    4
    9 Comments
Skip to toolbar