Profile Photo

Abrar Jahin RatulOffline

  • Abrar123
  • Profile picture of Abrar Jahin Ratul

    Abrar Jahin Ratul

    3 years, 9 months ago

    মানুষের ভালবাসা দেখলে বোঝা যায় কে সত্যিকারের ভালবাসল আর কে অভিনয় করল। জগতে এমন অনেক মানুষই বিদ্যমান যারা সত্যিকারের ভাল না বেসে ভালবাসা দেখিয়ে কার্য উদ্ধার করতে চাই। ভালবাসার মত একটা পবিত্র জিনিসকে লাভ ক্ষতি দিয়ে বিচার করতে যায়। সবসময় সব বিষয়ে জিততে পারাটাই তাদের কাছে মুখ্য বিষয়। ভালবাসা প্রকাশ করে তারা মহৎ হতে চায়। কিন্তু ভালবাসতে গেলে মহৎ কেউ হওয়া লাগে না। খুব সাধারণ গোছের একজন হলেই হয়। সাধারণ মানুষগুলো অসাধারণভাবে ভালবাসার ক্ষমতা রাখে।

    আর যারা সত্যিকারের ভালবাসতে পারে, তারা সেই ভালবাসায় আহত হলেও কাউকে আঘাত করে না। সবাই যখন জিততে ব্যস্ত, তারা তখন ক্ষমা করতে উদগ্রীব। সবাই যখন লাভ ক্ষতির হিসাব নিয়ে কাতর হয়, তারা তখন দুঃখগুলো ঐশ্বর্য্যের মত করে ভোগ করে।

    আমরা সারাজীবন একটা ভুল খুব করে করি। সেটা হল সত্যিকারের ভালবাসার মানুষটাকে চিনতে দেরি করে ফেলা।

    4
    2 Comments

Abrar Jahin Ratul

A slave of Allah, A son, A brother, A friend, A lover, A dreamer, A witness of nature

Skip to toolbar