Profile Photo

Md. Saidur RahmanOffline

  • saidurrahman
  • Profile picture of Md. Saidur Rahman

    Md. Saidur Rahman

    3 years, 9 months ago

    (একুশে গ্রন্থমেলা ২০২৩ ইং প্রকাশিত জলপরীর গল্প কাব্য গ্রন্থ থেকে…)

    অদ্ভুত শহর
    -মোঃ সাইদুর রহমান

    এ এক অদ্ভুত শহর
    আকাশে মেঘ জমা বারণ,
    তবুও অজস্র মেঘ
    মায়া কান্নার জলে
    জলপরীগুলো খেলা করে
    একাকীত্ব চিত্রে অঙ্কিত দৃশ্যায়নে।

    বৃষ্টি ভেজা শহরে
    সন্ধ্যা ঘনিয়ে রাত হয়,
    অক্লান্ত পরিশ্রমী গফুর
    হাড় ভাঙ্গা পরিশ্রম শেষে
    গায়ে ঘামের গন্ধে
    ঘরে ফেরার তোরজোর ।
    শেফালী বসে আছে
    অপেক্ষার প্রহর গুনে
    কুপি বাতি জ্বালিয়ে
    এই বুঝি কেরোসিন শেষ হয়ে যায়।

    এ শহরের অসংখ্য মানুষ
    উল্টো পথে চলে,
    মেম সাহেবানী ব্যাস্ত রূপচর্চায়
    নয়তো পরচর্চায় কিংবা পরনিন্দায় ।
    বাবুসাহেব গুলো বিদেশি পারফিউম গায়ে
    বাজারের উম্মুক্ত মঞ্চে
    নিয়ন আলোয় আলোকিত
    নর্তকীর নগ্ন নৃত্যে মগ্ন।

    এ এক অদ্ভুত শহর
    শহরটা আনন্দময়,
    ভিন্ন স্বাদের অনুভূতিতে
    একই শিহরণ ।

    ২৫||০৭||২০২২ ইং
    রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

    4
    3 Comments

Friends

Profile Photo
Obaidur-Rahaman-Ratul
@obaidur-rahaman-ratul
Profile Photo
Raj
@raj-2
Profile Photo
Romen Munda
@ronbirromengmail-com
Profile Photo
Infant-Alamin
@infant-alamin
Profile Photo
Tarikul-Islam
@tarikul-islam
Profile Photo
Joy-Gopal-Roy
@joy-gopal-roy
Profile Photo
Zarif Joy
@mask
Profile Photo
Rizvi-Seyman
@rizvi-seyman
Profile Photo
Ahmed-Bin-Sahed
@ahmed-bin-sahed
Skip to toolbar