-
বৈতরনীর পাড়ে
অনিক উদ্দিনআমার হৃদয় কারাগার ভেঙে কে তুই এলি আজ
আকাশ বসুধা কাঁসর ঘন্টার বজ্রের আওয়াজ
নিয়ে,রক্তের প্রতি কণায় কণায় কিসের আহ্বানে
আনলি ঝড়ের তুফান ডাকা বিষান ঢেউয়ের বানে
ধরনী কাঁপানো সেই প্রলয় ঝড়, যার অপেক্ষায়
আমার দিন রাতের প্রতিটি ক্ষন কেঁদে যায়।এ যে সেই প্রহল্লাদ তাথৈ তাথৈ নৃত্যের উচ্ছ্বাসে
দু হাতে ঝলকে উঠে তরবারি ঝঞ্ঝার বাতাসে,
ঝঞ্ঝার বাতাস কেঁটে নাঙ্গা তরবারি শাই শাই
হাসে,ও হাসি নয়, রক্তিম বাসনার অনন্ত পরমাই।
উদ্ভ্রান্ত অস্থির এ হৃদয় আজ কার তরে
ওরে বারবার হাসে, কাঁদে দূর্নিবার কলেবরে।পাহাড় ভাঙা নির্ঝর আজ দু চোখের বন্যায়
কেন বারবার এসে আমাকে নিয়ে যায়
সেই গিরি প্রপাতের তলে, যার নির্মম শীতলতা
আমাকে শুনায় গভীর অরণ্যে বৈতরনীর বারতা।
আমার আমি কোন শত বর্ষের পথে
পাড়ি দিয়ে ক্লান্ত হয়েছে।কত যে উল্কা ঝরা রাতে
ক্ষত বিক্ষত হয়েছে হৃদয় বাহির। ধূসর পৃথিবীরে
ত্যাগ করে চলে গেছি অনন্ত গভীরের অন্ধকারে।আমি জানি না,জানি না কবে এর শেষ,
কবে জীবনের পাড় থেকে মহাশূন্যের অবশেষ
আলোখানি নিয়ে যাবো। নিয়ে যাবো বহুদূরে
বহুদূরের কুয়াশায় ঘেরা বৈতরনীর পাড়ে।3 Comments
Friends
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
Akash Mondal
@akash508l
Rumon-Aeka
@rumon-aeka
Jebunnesa jebu (জেবুন্নেছা জেবু)
@jebunnesa-jebu
Rejwana Khan
@rejwana-khan
TARIN
@tarin
Mahid-Imran
@mahid-imran
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Mahmuda Sultana
@mahmudamahi


বেশ