-
ভালোবাসি!
আহমেদ হানিফ।হুমাকেই ভালোবাসি,
খরতাপ গ্রীষ্ম কিংবা জলধর বাদলে,
কবিতার খাতার শব্দ যোগে-
কাটা পাহাড়ে হাঁটার আয়োজনে।নয়নতারায় বিমুগ্ধ আঁখিতে,
রাজহংসের খেলাঘর দীঘিতে,
অবোধ শিশুর পুতুলের বিয়েতে-
তোমাকেই খুঁজে ফিরি।ভালোবাসি, ভালোবাসি উচ্চরবে-
চারদিকে প্রকম্পিত হবে,
হুমাকেই ভালোবাসি,
কবিতার আসরের শব্দের বরষনে প্রেম আনবে।দূর পাহাড়ের কোলঘেঁষা এই জনপদের-
অবাধ্য রাখালের মধুর বাঁশি,
জুমচাষে ব্যস্ত তরুণীর হাসিতে,
তোমাকেই ভালোবাসি।অবরুদ্ধ শহরে,
পুলিশের গাড়ির সাইরেনে হতবিহ্বল মানুষ,
আমি উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে চিৎকার করছি-
হুমাকেই ভালোবাসি।হলের অখাদ্য গিলতে গিলতে আমি প্রেম খুঁজি,
নিশাচরী কিংবা চোরের বিচরণে-
মানুষেরা সজাগ-
আমি হুমারে খুঁজি।রাজপথের মানববন্ধন যদি ঠাঁই হতো,
কয়েকশো প্লেকার্ডে তোমার নাম লেখে,
চিৎকার করে শুধু বলতাম-
আমি হুমাকেই ভালোবাসি।3 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
Rathy rathy
@rathyrathy
Jannatun Nur
@jannatun-nur
প্রাপ্তি রোজারিও
@praptirozario
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো আলেফ শরীফ
@alefsharif
আজিজুর রহমান
@azizurrahman
অমিত
@amitroy


দারুণ মুগ্ধতা লুকোনো আছে ছন্দগুলোতে। অভিবাদন জানবেন।