Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • আলোকের বাণী

    কে আনিলে এই গৃহে আলোকের বাণী-
    প্রাণে প্রাণে সেই সুর, বাজে সদা সুমধুর
    বিয়াকুল হয় মন- নাচে যে ধমনী।

    আমি তো সে সুর টানে, ছুটে যাই তার পানে
    শুনি শুধু অনুখন- সে মধুর বাণী।

    এ ধরাতে যত জ্ঞান, কোরানই মূলপ্রাণ
    ছন্দে ছন্দে বর্ণান- খোদার ঐ বাণী।

    যেথায় যেখানে যাই, কর্ণে শুনিতে পাই
    মধু ভরে নেই ঘ্রাণ- উজলা খমনি।
    মন করে আনচান, কি মধুর আহ্বান!
    ধন জীন-ইনসান- ধন্য ধরণী।

    কোরানের কথামালা, প্রাণে মিটে শত জ্বালা
    আলোকিত করে মন- কাটে যে অশনি।

    মহাবাণী- এরই দাম, হয়না কারো সমান
    মুক্তা-জওহর-পান্না- সোনার খনি।

    এ পথ আলোতে ভরা, নেই দুখ, নেই জরা
    চিত ভরে সদাময়- জ্ঞানের দামিনী।

    এ পথে আসে জন, পুলকিত সে জীবন
    সাফ হয় কায়মন- হয় যে লাবনী।

    কোরানের পথে এলে, শান্তি-মুক্তি মিলে
    আনন্দ সীমাহীন- সুখ নিশিদিনি।

    আমি অধম এ বণি, বর্ণনা নাহি জানি—–
    নাহি পারি প্রকাশিতে, ক্ষমা করো মহাগণি।

    12
    7 Comments
Skip to toolbar