Profile Photo

Anik UddinOffline

  • Anik123@uddin
  • Profile picture of Anik Uddin

    Anik Uddin

    3 years, 9 months ago

    লুকোচুরি
    অনিক উদ্দিন

    রোদের লুকোচুরি দরজার আড়ালে
    আর আমার ঘরের কাঁচের দেয়ালে
    তারই প্রতিচ্ছবি,
    ওগো প্রিয় কবি,
    দেখে যাও, লিখে যাও কোন কবিতা
    দিয়ে যাও আমাকে সেই নির্মম দৃঢ়তা,
    গ্রহণের পানে যেন পারি তাকাতে,
    আলো আঁধারের লুকোচুরি খেলাতে
    আমি যেন জিতে যাই।
    আমি যেন খুঁজে পাই
    সেই আবে হায়াতের কুপ।
    জনম জনম ধরে যে রুপ
    দু চোখের তৃষ্ণা মিটাতে পারে নি,
    আঁধারের মাঝে আজ হঠাৎ অশনি,
    হঠাৎ দেখা দিল কেন
    সেই ছায়ামানবী, যেন
    অনন্ত গভীরের অন্ধকার
    থেকে উঠে আসা
    কোন অতৃপ্ত আত্না,
    যাকে আমি খুঁজি নাই আর
    বহু বছরের পর।

    4
    3 Comments
Skip to toolbar