-
মাঝরাতে প্রচন্ড বাতাসের দমকায় ঘুম ভেঙে যায় স্বস্তির। জানালা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস আসছে। অন্ধকার আকাশে হুটহাট ঝলকানি দেখে আন্দাজ করা যায় যে কোনো মুহুর্তে বৃষ্টি হবে। স্বস্তি বিছানা থেকে নেমে চুলে একটা খোঁপা করতে করতে জানালার দিকে এগিয়ে যায়। জানালার পাল্লা লাগানোর সময় কেনো যেনো তার মনে হয় একটা ছায়া দেখতে পাচ্ছে সে। ঠাহর করতে চেষ্টা করে। পারে না। পরক্ষণেই চমকে ওঠে। একি! থেকে মাত্র ৪/৫ ফুট দূরে দাঁড়িয়ে আছে অন্তর। স্বস্তির চোখে চোখ পড়তেই নি:শব্দে হাসে অন্তর। স্বস্তির ঘুম ছুটে যায়। চোখ কচলায়। আবার তাকায়। না, নেই। ওখানে অন্তর নেই। জানালা থেকে দৌড়ে দরজার সামনে দাঁড়ায়, দরজা খুলে। পুরো ছাদ জুড়ে যতটুকু চোখ যায়, সে অস্থির চোখে খোঁজে অন্তরকে। নাহ্, নেই। স্বস্তি আবারও ঘরে ফিরে আসে। দরজা দেয়। অবাক হয়ে খেয়াল করে পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে একটা সুবাস। এই সুবাসটা তার চেনা। অন্তরের গায়ে ঠিক এই গন্ধটাই সে পেতো!
বুক ভরে অন্তরের ঘ্রাণ নিতে থাকে স্বস্তি। এমন অসময়ে চলে না গেলে কী এমন হতো অন্তর?2 Comments
Friends
Neel tripura
@neel
Diponkor Sharma Partho
@parthodip218
Drako Shajib
@drako
sanjida akter jim
@sanjidajim
মাহ্দী সাকিব
@mahdi-sakib
কথা
@kaisunnasa
শেখ জিয়াউদ্দিন আহমদ
@sheikh-ziauddin-ahmed
Sanwar Hossain
@sanwar
Chandra Shakhar Mohanta
@shakhar


বেশ..চলতে থাক