Profile Photo

আব্দুল্লাহOffline

  • G.M.-Abdulah
  • ১৫ই আগস্ট
    (আব্দুল্লাহ)
    ফযরের আজান,
    দিবে দিবে ভাব,
    শ্রাবনের শেষ দিন,
    পাতায়,পাতায়,মৃদু শব্দ,
    তুলছিল বাতাস।

    হঠাৎ শৃঙ্খল ভেঙে,
    ট্রাক-জিপ ছুটে এলো,
    গোলা গুলির শব্দ,
    যেমন ২৫শের রাতে ছিল।

    হত্যাকান্ড শুরু হলো,
    কামালের গেল জান,
    ঘরে ঘরে শুধু,
    করছে গুলি,
    সিড়িতেই পরে রহিল,
    বঙ্গবন্ধুর নিতর দেহ,
    রহিলনা কারো প্রাণ।

    ফুঁপিয়ে কাঁদছে রাসেল,
    ডাকছে মারে-মা,
    নিষ্ঠুর খুনিরা,
    নিষ্ঠুর ভাবে মায়ের সামনে,
    করল হত্যা।

    সাদা পাঞ্জাবি আর লুঙ্গি পরা মুজিব ভাসে চোখে,
    এই দিনকি ভুলা যাই,
    মুজিব মরেনি,মুজিব মরেনি,
    সবার,অন্তরে রয়েছে তাই।

    রক্ত যায়নি বিফলে,
    শএুরা সব শেষ,
    আজ মুজিবের বাংলাদেশ।

    বাংলার মানুষ শোকাহত আজ,
    মুজিবের মৃত্যুতে,
    বাংলাদেশ,
    আজ কালোময় হয়ে,
    শোকের ছায়াতে।

    7
    5 Comments
Skip to toolbar