-
আরেকটা বিকেল দিও!
আহমেদ হানিফ।আরেকটা সুন্দর বিকেল দিও তো আমায়,
মউয়ের দোকানের চায়ের চুমুকে,
তোমার ডাগর চোখে স্বপ্ন খুঁজবো-
যে চোখের ভাষায় আমাদের গল্প হবে!সুরূপা,
জানো, কত কথা জমে আছে বুকে-
গোলাপের রক্তিমায় কেন মুগ্ধ হই?
কেন?
তোমার ডাগর চোখে প্রেম আনে!জীবনের কতো পরিবর্তন দৃশ্যমান,
কিন্তু, আমার গল্প গুলোর পরিবর্তন নেই,
নতুন কথার আয়োজন করি,
তবে, শুধু সুরূপারে ভালোবাসি।রসহীন কাপটার চা শেষ হয়ে আসলো,
ডাগর চোখে স্বপ্ন খুঁজছি আছি,
সুরূপার অবাধ্য চুল গুলো হাওয়া উড়ে-
ঠিক কপালেই কেন পড়বে?আচ্ছা সুরূপা,
চুল গুলোতে দেওয়া বেলি ফুলের কথা মনে আছে?
কাটা পাহাড়ের রাস্তায় হেঁসে হেঁসে বলেছিলে,
দেখো আমায় ঠিক পরীর মতো লাগছে!একটা বিকেলে জীবনের গল্পের পূর্ণতা পাবেনা,
সব কথা মনে কি উদিত হবে?
মউয়ের দোকানের চায়ের চুমুকে প্রেম-
ডাগর চোখে স্বপ্ন খোঁজা।সুরূপা,
কত শত বলি আমি,
রাগ করো নাতো?
সবান্ধব হয়তো হেঁসেই বলো-
এক পাগলের পাল্লায় পড়েছি।আরেকট বিকেল দিও তো আমায়,
চায়ের চুমুকে জীবনের গল্প মিলাবো-
ডাগর চোখের স্বপ্নের খোঁজে-
নিজেকে বারংবার হারাবো-
আরেকটা বিকেল দিও!1 Comment
Friends
মো: নাজমুল আখতার
@faith
Rathy rathy
@rathyrathy
Jannatun Nur
@jannatun-nur
প্রাপ্তি রোজারিও
@praptirozario
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো আলেফ শরীফ
@alefsharif
আজিজুর রহমান
@azizurrahman
অমিত
@amitroy


এমন বিকেলগুলো বারবার ফিরে আসুক! শুভ কামনা রইল!