Profile Photo

mijanurrahmanmijanOffline

  • mijanurrahmanmijan
  • Profile picture of mijanurrahmanmijan

    mijanurrahmanmijan

    3 years, 9 months ago

    রুহানী
    রক্ত দিয়ে আমার ভাইয়ে
    রাজপথ রাঙায় নহর বয়ে।।
    তবু তারা থামেনি
    কেঁপে উঠে যামিনী
    বাংলা ভাষা চাই বলে হয় কোরবানী।।
    বাংলা হবে রাষ্ট্র ভাষা এ তাদের পণ
    মিছিল করে ছিনিয়ে নেয় জনতার মন
    হয়ে পাষাণ বুলেট ছুড়ে পাকিস্তানী।।
    লাশ দেখে বীর জনতা
    শপথ নেয় দেবে না যেতে বৃথা
    গজর্নে ভয় পায় ক্ষান্ত হয় পাষাণী।।
    ভুলি নাই ভুলবো না গাইবো গান
    ভাষার জন্য অকাতরে যারা দিল প্রাণ
    নিত্য দোয়া শান্তি যেন পায় রুহানী।।

    8
    3 Comments
Skip to toolbar