-
বৃষ্টি বন্দী
জহিরুল কায়সার তালুকদারঅঝোর ধারায় বৃষ্টিরা আছড়ে পড়ছে
তোমার-আমার চারপাশে,
থমকে গিয়েছে কোলাহলের এ শহর
তুমি-আমি দুজনেই বসে।বৃষ্টির উল্লাসে দাঁড়িয়ে রয়েছে বৃক্ষরা
নির্বাক ভিজছে দূর্বাদল,
পাখিরা উড়ছে দূর দিগন্ত দিতে পাড়ি
উতলা নদীর ঘোলা জল।বৃষ্টির জল খেলা করে তোমার চুলে
ছুঁয়ে দেয় তোমার বদন,
ভেজা চশমার আড়ালে খুঁজে বেড়াই
স্বপ্ন, সোহাগ আর যতন।দু’পথের অচেনা দুজন পথিক বেশে
ভিন্ন মোহনায় খুঁজি সুখ
খোলা চুলের ঘ্রাণে মন হেরেছে মনে
অজানা স্বপ্নে ভাসে বুক।কদম তলে মুখোমুখি তুমি আর আমি
গগনে মেঘেদের পাহারা,
শিউলী, বকুল আর স্বপ্ন কুমারী মেয়ে
বৃষ্টি বন্দী আজ তাহারা।জামুরা, লাউকাঠী, পটুয়াখালী।
০৫ শ্রাবণ ১৪২৯ বাংলা
২০ জুলাই ২০২২ ইংরেজী
বুধবার, দুপুর ১২:২০ মিনিট।6 Comments
Friends
ফারজানা আক্তার জেমী
@jemi2021
Rahnuma Nira
@tamannahtasneem90
মোখলেসুর রহমান
@mokhles
মোঃ আমজাদ হোসাইন
@amzadhossian34041gmail-com
মাহবুবা করিম
@mahabuba-karim
বিশ্ব পথিক
@icramali
Mehrin Mukti
@mukti
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
Vip Runa
@runa


সুন্দর।