Profile Photo

অনুলেখাOffline

  • sushmi
  • Profile picture of অনুলেখা

    অনুলেখা

    3 years, 10 months ago

    ধাপে ধাপে সিঁড়ি গুলো নেমে গেছে,
    তোমার উঠোনে বুঝি মিলিয়েছে ওরা!
    অথবা সে পৌষালি ধানের শীষের মতো
    আমাদের ফিরে দেখা দিনে!
    ঐখানে সব আসন পাতা আছে,
    সব নাও ঘরে ফিরবার,
    একদিন অরুণিমা দোলাচল গেঁথেছিল
    ঐখানে ব’সে,
    জোনাক আলোয় তোমার ভ্রূভঙ্গী , আঁধারের সাথে
    জ্বলে আর নেভে।
    এসব উৎসধারা অশ্রুবারিপাত
    বেদনবাঁশী, ওরা কি পালকহীন!
    মধুক্ষরা বিষাদরোগ বিগত দিনের মতো
    ফাগুনের ম্লান জ্যোৎস্নায়,
    যাওয়া আসা করে,
    আমরা হাজার ফুল ফুটিয়েছি
    ওই প্রান্তরে,
    হাজার খুশীর আলো
    জ্বলে জ্বলে নিভে গেছে
    ওইসব গাঁয়ে,
    পালক সফেদ এক নিম জ্যোৎস্না
    আজও যেন রেখে গেছে
    অরুণিমা, আমাদের ঘরে।

    3
    2 Comments
Skip to toolbar