-
বিদায়
মিজানুর রহমান মিজান
হে বন্ধু
কর্ম জীবনের প্রথম সাথী হিসেবে
আগমণের পদধবনিতে
ক্ষণিকের স্থায়িত্বে,চেনা জানায় কতই আপন।
হে বন্ধু
দর্শনেই যেন সুপরিচিত
কাজে,হাসি আর খুশিতে ভরে দিলে মন-সারাক্ষণ
কর্তব্য পরায়নতার রৌদ্র মুর্তি আলোকবর্তিকা।
হে বন্ধূ
সংসার কুরুক্ষেত্রের তুমি এক উজ্জল তারকা
আসবে ঝড় তুফান,
দু’পায়ে ধলে হও আগুয়ান।
হে বন্ধু
বিদায়ের ক্ষণে-হৃদয় বীণার তার
অদৃশ্য হাতের স্পর্শে হল বন্ধ
অনেক কিছু বলার ছিল-র’ল অলিখিত , অব্যক্ত
অজান্তেই নয়ন ভারাক্রান্ত
সকরুন চিত্রে হৃদয় ফলক অংকিত।
তবুওতো চলে যাবে তুমি
অজানিত বিস্মৃতিরপথে
স্মৃতি তায় না রহিবে
না রহিবে দায়
হে বন্ধু বিদায়।2 Comments
Friends
Md Ashfak Sayed
@ashfak
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Busrana-Alme
@busrana-alme
KabirHossain
@kabirhossain
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
Sheikh-Saadi-Saimon
@sheikh-saadi-saimon
অপরিচিতা আমি
@opo-ri-1001
UnauthorisedDreamer
@unauthoriseddreamer
Muhammad Shakil
@shakil2022


স্মৃতি জাগানিয়া কবিতা। অভিনন্দন।