Profile Photo

Bashir AhmedOffline

  • Bashirahmed
  • Profile picture of Bashir Ahmed

    Bashir Ahmed

    3 years, 9 months ago

    ……………কনফিউজ্ড হয়ে যাচ্ছি খুব………..
    ……………….০১.০৯.২২ ………………..
    ………………………ল……………………..
    কনফিউজ্ড হয়ে যাচ্ছি খুব।
    পাখিরা কি মিষ্টি সুরে গান শোনায়
    নাকি হাহাকার করে বাঁচিবার তরে!?
    সূর্য কি আলো দেয় ধরণীর পরে
    নাকি আগুন জ্বলে তার লাশের চিতায়!?

    একদম কনফিউজ্ড হয়ে যাচ্ছি।
    গোলাপ কি সুখ সন্তনে সুবাস বিলায়
    নাকি এ তার পুড়ে যাওয়া হৃদয়ের সারা!?
    আকাশ কি আসলে রোমান্টিক বৃষ্টি নামায়
    নাকি তার চোখের জলের ধারা!?

    খুবই কনফিউজ্ড হয়ে যাচ্ছি।
    ওরা কি ট্র্যান্সপারেন্ট পোশাকে সিগারেট হাতে নারীর ক্ষমতায়ন বোঝায় দেশে
    নাকি ওয়েস্টার্ন বেশে মহাকৈলিক লোভ দেখায়, বাঙালি সংস্কৃতির পিছন মারে!?
    নব বিবি বিলাস মেনে ওরা কি মুখে বিড়ি চোষে
    নাকি হবু প্রজন্মের গলায় পা দিয়ে হত্যা করে!?

    প্রচণ্ড কনফিউজ্ড হয়ে যাচ্ছি।
    নব্য কুকুরের দাঁতে কি ঘুণ ধরেছে
    হাতুড়ি, হেলমেট তো আগে দেখিনি!?
    গুম হওয়া মানুষগুলো কি স্বর্গের পথ ধরেছে !?
    কি জানি, তারা তো আর ফিরে আসেনি।

    বারবার কনফিউজ্ড হয়ে যাচ্ছি।
    প্রতিদিন কি মাথা পিছু আয় বাড়ছে
    নাকি বিবিএস এর মিড্ল ফিঙ্গার পরিসংখ্যানের পিছনে!?
    দিনদিন ধান্দাবাজ লোকের সংখ্যা বাড়ছে
    নাকি দিনমজুরের খাই খাই!?

    ফের কনফিউজ্ড হয়ে যাচ্ছি।
    বেকার নামক দলটি কি মানুষের তালিকায় পড়ে
    নাকি স্বায়ত্ত, সারকারি প্রতিষ্ঠানের নিয়োগি বুল বাজার!?
    বেকার যদি আমের মত খাওয়া যেত পেড়ে
    ক্ষুধায় মরা মনুষগুলো বেঁচে যেত আবার!

    এতই কনফিউজ্ড হয়ে যাচ্ছি
    সিনেহলে আমার হাতটি কি প্রিয়তমার হাতে
    নাকি বিদ্যুৎ বিভ্রাটে, খাবাররের খোঁজে অযাচিত নরম চরমে!?
    চাঁদ, তারা, কৃষ্ণচূড়া, ঘাস, বাতাস বালুতে
    সব কিছুই খাবার মনে হয় এ অর্থনৈতিক গরমে।

    কনফিউজ্ড, কনফিউজ্ড হয়ে যাচ্ছি।
    প্রভাতের, গধূলির রাঙা আকাশ কি প্রকৃতির রূপ
    নাকি দুপুরের ঝলসানো সূর্য্য রুটির সাথে খাওয়ার জন্য নিচপাশ ভাজা লালচে ডিমপোজ!?
    হাটবারে কি বাবারা ব্যাগ ভর্তি সদাইসহ ফিরছে বাড়ি আনন্দে খুব
    নাকি দামে ঝলসে আরও বিষন্ন বদনে ফিরছে যেভাবে ফেরে রোজ!
    কনফিউজ্ড হয়ে যাচ্ছি, কনফিউজ্ড,
    এ স্বভাব কি শুধু আমার না আপনারও।

    2
    3 Comments
Skip to toolbar