Profile Photo

কপোত রহমানOffline

  • kopotrahman
  • Profile picture of কপোত রহমান

    কপোত রহমান

    3 years, 9 months ago

    এ কেমন অন্ধকার?
    নয় ঘুটঘুটে, নিকষ কালো
    কিংবা শূণ্যে মেঘেঢাকা।
    এ কেমন অনুভব?
    উবে যাওয়া রঙের সাথে-
    গলা চেপে শ্বাসরোধ
    কাঁধে-গর্দানে ছোপছোপ
    শরীরে লেগে যাওয়া কালো দাগ!
    এ কেমন অত্যাচার?
    বেঁচে থাকার তীব্র আকাঙখা থেকে
    মৃত্যুর জন্য মিনতি
    ঘুনে ধরা কাঠের ভেঙে পড়া
    আর ব্যর্থতা- ব্যর্থতা -ব্যর্থতা!
    এ কেমন কবিতা?
    হেরে যাবার পর সিন্ধু সমান শোকে
    আবোলতাবোল বকে পাগলের মতো
    দুনয়ন বেঁধে চিৎকার করে
    আর্তনাদ-হাহাকারে পৃথিবীর বাতাস
    ভারী করে তোলা!
    ওঠো বিজিত-
    এ শোক যেন শক্তি হয়ে
    মহাপ্রলয়ের সাইক্লোন হয়ে
    এই অন্ধকার সরিয়ে নিয়ে যায়
    এ অনুতাপ যেন নব উদ্যমে
    আরো কঠোর করে তোলে তোমারে
    জয়ের গন্তব্যে বন্ধুর পথে
    সাহস যোগায় একাকীত্বে!
    ওঠো বীর-
    অনিমেষনেত্রে চেয়ে থাকো ওদের প্রতি
    যারা ছিলো দুধের মাছি, গাদ্দার আর ছলনাময়ী
    তোমার নব উত্থানে আশঙ্কাগ্রস্থ হবে গোটা জাতি
    তোমার শাণিত অস্ত্র হাতে কোনো ভয় থাকবে না
    লক্ষ্যভেদী তীর ছোড়া হবে শুধু সময়ের অপেক্ষা।

    ~বিজিত
    ১০-০৮-২২

    6
    11 Comments
Skip to toolbar