Profile Photo

Asif NazrulOffline

  • Asif-Nazrul
  • Profile picture of Asif Nazrul

    Asif Nazrul

    3 years, 9 months ago

    একদিন এক বড় ভাই আমাকে প্রশ্ন করেছিল -সময়ের সেরা ১০ জন উপন্যাসিকের নাম বলেন-শুনি। আমি সাথে সাথে তর তর করে বলে দিয়েছিলাম। এরপর বললো -সাহিত্যিক -কবি -গল্পকারের নাম বলেন। আমি কয়েক জনের নাম বলে থমকে গিয়েছিলাম। যার অর্থ দাঁড়ায় ১০এর কোটা পুর্ণ করতে পারিনী।
    কারণ আমরা লিখি বেশি পড়ি কম। নিজকে নিয়ে ব্যস্ত থাকি -খ্যাতিমানদের চিনতেও ভুল করি।
    আমি পরিস্থীতি বদলে দেবার জন্য বললাম -নাট্যকার, চলচ্চিত্রকার, গীতিকার , সাংবাদিকের নাম জিজ্ঞাসা করেন। উনী বললেন -আমি জানি আপনি এটা পারবেন।
    আসলেই আমাদের মাঝে গুনী খ্যাতিমানরা একে একে বিদায় নিচ্ছে। শুন্যতা তৈরি হচ্ছে বোধ শক্তি জাগানোর মত মানুষ গুলোর কিন্তু সে হিসেবে তাদের উত্তরসূরী তৈরি হচ্ছেনা।
    যাদের প্রতিভার কারণে নাম শুনলে কিংবা দেখলে আপনার মস্তক নত হবে। তাদের সংখ্যাটা যেন ক্রমেই ছোট হয়ে আসছে। দিনে দিনে আমরা যেন মেধা শুণ্য জাতিতে পরিনত হচ্ছি।
    এমন একটা যুগে আমরা এসে পড়েছি যেখানে মানুষ নিজেই ঘোষনা দেয় আমি প্রতিভাবান -টাকা দিয়ে পুরুস্কার কিনে -ফেজবুকে ফ্যান পেজ খুলে নিজকে জাহির করার জন্য।
    যাদের দেখলে সম্মান করতে ই্চছে করেনা বরং হাসি পায়।

    4
    3 Comments
Skip to toolbar