-
ভালোবাসবে তো
-আবুল হাসান তুহিন
হটাৎ যদি দমকা হাওয়ায়
দূরে সরে যায়,
চেনা পথের ঠিকানাটা
যদি হারিয়ে যায়,
তুমি কাছে আসবে তো
ভালোবাসবে তো ।।প্রলয় ঝড়ে সুখের বসত
যদি ভেঙ্গে পড়ে
আলোহীন অন্ধকারে
একলা থাকি ঘরে ।
তুমি আমায় খুঁজবে তো
মনে রাখবে তো,
তুমি কাছে আসবে তো
ভালোবাসবে তো ।।মিলন খেয়ার ছেঁড়া পালে
যদি না লাগে হাওয়া,
অপূর্ণ থাকলো না হয়
তোমার সকল চাওয়া ।
তুমি পাশে থাকবে তো
প্রিয় নামে ডাকবে তো,
তুমি কাছে আসবে তো
ভালোবাসবে তো ।।০৪/০৯/২০২২
রবিবার

Abul Hasan Tuhen
Friends
abrar
@abrar
জামান বারভী
@zamanbarovi
MUHAMMAD TAHSEEN
@muhammadtahseen
Kokeshas King
@kokeshasking
মোরশেদ সাকিব
@morshedsakib
Ekhtiar Uddin
@ekhtiar2003
ইভান
@ivan
মো: ফারহান হাবীব
@farhan-habib
Masfi K
@masfi-mohammad
