-
এখানে বৃষ্টি এলে সন্ধ্যা নামে
কালো মেঘে ছেয়ে যায় আকাশ।
এখানে বৃষ্টি এলে স্মৃতিরা জেগে উঠে
অঝোরে নেমে আসে চোখের জল।এখানে বৃষ্টি এলে ময়ুর পেখম তোলে
হৃদয়ে হৃদয় দোলে মন তার ভাষা খুজে।
পথিক তার পথ খোঁজে -পশু গুলো ছায়া খুজে
নিরাপদ আশ্রয়ে ছুটে যায়।এখানে বৃষ্টি এলে জীবনে ছন্দ আসে
পাখিরা নীড়ে ফিরে হাসগুলো পানিতে ভাসে।
এখানে বৃষ্টি এলে -আমি আকাশ পানে চেয়ে থাকি
আর ভাবি -কতটা মেঘ হলে বৃষ্টি হয়ে ঝরে পড়ে -?কতটা গড়িয়ে পড়া পানিকে ঝর্ণা বলে –
কতটা দুঃখ পেলে অশ্রু গড়িয়ে পড়ে।
কতটা শুণ্যতাকে আকাশ বলে
কত ফোটা পানিকে বৃষ্টি বলে ?(না বলা কথা থেকে )
7 Comments
Friends
Balai-Karmokar
@balai-karmokar
Shafi Hoque
@shafi-hoque
শাহারুখ আহমেদ শান্ত
@shaharukh83
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Rokail Diluk
@diluk
nomanur-rahman
@nomanur-rahman
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Md-Maruf-Hasan
@md-maruf-hasan
ফারজানা সুলতানা সুরভী
@oddeven



আপনার কবিতা আগে পড়া হয়নি! বেশ লিখেছেন, আরো পড়তে চাই!