Profile Photo

সঞ্জিত তির্কী কাব‍্যিকOffline

  • SonjitTirkyPronob
  • তোমাকে প্রয়োজন
    সঞ্জিত তির্কী কাব‍্যিক

    উত্তাল হাওয়ার মাঝে
    নৌকা তরী করে ডুবডুবি
    মাঝ পথে সর্বনাশের পথ দেখি
    সেই সময় তোমাকে প্রয়োজন।
    খরা অনাবৃষ্টিতে-
    কৃষি জমি ফসলের শূণ্যতা
    শূণ্য থালায় বসে আছে
    ক্ষুদিত হাজারো শিশু
    সেই সময় তোমাকে প্রয়োজন।
    প্রখর রোদ্রে বালুর তীরে
    দাঁড়িয়ে শুধু মরীচিকা দেখি
    পিপাসায় কাতর জলের সন্ধানে।
    ধর্ম- বর্ণ জাতিভেদ
    প্রেম-ভালবাসায় স্বার্থপরতা
    সেই সময় তোমাকে প্রয়োজন।
    চারিদিকে কুসংষ্কারে ভাসমান
    সমগ্র বিশ্ব জগত-
    নিজ ধর্ম শ্রেষ্ঠ প্রকাশে
    সকল মহারাজ।
    সাস্প্রদায়িতা,গোঁড়ামি এবং তার ভয়াবহ
    ধর্মাগ্ধতা সুন্দর পৃথিবীকে অধিকার করে রেখেছে।
    পৃথিবী হিংসায় পূর্ণ করেছে
    বারংবার মনুষ্য রক্ত সিক্ত করেছে,
    সভ্যতা ধ্বংস করেছে,
    দেশ ও জাতিসমূহকে নৈরাশ্যে নিমজ্জি করেছে।
    সেই সময় তোমাকে প্রয়োজন।
    জন্মভূমি যখন শিকলে বন্ধি
    অধঃপাতিত ও অসন্মানিত করেছ নারীদের,
    বিদ্রুপ করেছ আমাদের ধর্মকে।
    ভারতবর্ষের ললাটে পরাধীনতার দৈন্যচিহ্ন।
    সেই সময় তোমাকে প্রয়োজন।
    পাশ্চাত্যের পরস্বাপহারী সভ্যতার আস্ফলনকে ধুলিসাৎ করে
    সভ্যতার জননীসদৃশ ভারতবর্ষে র মহিমার বিজয় পতাকা
    সেই পতাকা উত্তোলনের জন্য তোমাকে প্রয়োজন।
    প্রত্যেক ধর্মে র পতাকার লিখিত হবে-
    বিবাদ নয়, সহতায়; বিনাশ নয়, সমন্বয় ও শান্তি।
    ‘হে, মোর স্বামী বিবেকানন্দ
    পৃথিবীতে এসে ধর্মের পতাকা উত্তোলন কর।

    7
    4 Comments
Skip to toolbar