Profile Photo

Afsar HaiOffline

  • Afsar-Hai
  • Profile picture of Afsar Hai

    Afsar Hai

    3 years, 9 months ago

    কেউ নেই, কারো আসবার কথা নেই -১৬

    কেউ নেই, আসবে না জেনেও
    কেউ দাঁডিয়ে থাকে পুরোনো রাস্তায়।
    স্বপ্ন ছেড়ে গেছে বহুকাল হলো;

    অনেক পুরোনো কাগজে লেখা ঠিকানা,
    প্রচীন পুথির সুরে কাঁদে, আজও
    কান পেতে শোনা যায়, অথচ
    কেউ নেই।

    কোন মানে নেই,
    আসবার কথা নেই কারো,
    তবু পুরোনো রাস্তার, প্রাগঐতিহাসিক হাওয়ায়
    কি ভেসে আসে?

    অনেক অতলান্ত অতলে,
    যা কিছু জমে আছে, থক থকে কাদায়
    মিহি সুরে এক কান্না শোনা যায়,
    ্এই পুরেনো রাস্তায়, কেউ নেই।।

    সেপ্টেম্বর’22

    2
    1 Comment
Skip to toolbar