-
কী না কি- কোনটাতে কী?
বাক্যে কী এবং কি এর ব্যবহার নিয়ে মাঝেমাঝে অনেকের দিধা-দ্বন্দ্ব লাগে যে কোনটা ব্যবহার করবো।
তো বিষয়টা পরিষ্কার করার জন্য নেট ঘেঁটে নিচে দু’টোরই ব্যবহারিক উদাহরণ দেওয়া হলো।১।প্রশ্নবোধক চিন্হ
যখন কোন প্রশ্ন করা হয় এবং তার উত্তরে হ্যাঁ অথবা না- জবাব দেওয়া যায়না সেক্ষেত্রে প্রশ্নে ‘কী’ ব্যবহৃত হবে।
যেমন: তোমার নাম কী? তুমি আজ কী খাবে?
– আর প্রশ্নের জবাব যখন হ্যাঁ অথবা না হয় তখন ‘কি’ ব্যবহৃত হয়।যেমন: তোমার নাম কি রহিম? তুমি কি আজ খাবে?২। বিস্ময়সূচক চিন্হ
বাক্য বিস্ময়সূচক হলে ‘কী’ ব্যবহৃত হয়।যেমন: আহা! কী যে ভালো লাগলো! একী! হচ্ছে টা কী!৩। অব্যয় পদ হিসেবে-
বাক্যে অব্যয় পদ হিসেবে ‘কি’ ব্যবহৃত হয়।যেমন: কি বাংলা, কি গণিত- দুটোই আমার কাছে কঠিন।৪।এমনকি, নাকি, কিসে, বৈকি ইত্যাদি শব্দে ক-এ ই-কার বসবে। যেমন: সে নাকি আজ আসবে!
৫। আবেগ, বিস্ময়সূচক চিন্হ, আলঙ্কারিক অব্যয় হিসেবে ‘কী’ ব্যবহৃত হয়।
৬। বাক্যে সংশয়সূচক কিছু বোঝাতে ‘কি’ ব্যবহৃত হয়। যেমন: সে কি গিয়েছিলো, নাকি যাবে না?
৭। ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী- কেমন, কত, কোন রকমের বুঝালে- কী ব্যবহৃত…
বাক্যে কেমন বুঝালে- যেমন: কী করে এ কথা বললে? কত বুঝালে- যেমন: কী আনন্দ! কোন রকমের বুঝালে- যেমন: কী জিনিস?এর আরো কিছু ব্যবহার রয়েছে। অত কিছু জানতে গেলে হয়তো গোলমাল পাকিয়ে ফেলবেন। তাই আর আলোচনা করলাম না।
15 Comments-
-
-
কি না কী নিয়ে আমিও বিভ্রান্তিতে থাকতাম। অনেক ধন্যবাদ মঞ্চবন্ধু এত সুন্দর করে ভুলটাকে ধরিয়ে দেয়ার জন্য।
-
-
বাংলা ব্যাকরণ পড়তে গেলে এমনিতেই গোল পাকিয়ে যায়। তাল পাকাতে পারিনি কখনো! পারলে মনে হয় ভালো হতো! ধন্যবাদ।
-
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
Jannatun Nur
@jannatun-nur
কোহিনুর বেগম
@kohinoorbegum
প্রাপ্তি রোজারিও
@praptirozario
Nahar moyna
@moyna
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
মো. রউফুল আলম
@rouful



ধন্যবাদ।