Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 9 months ago

    পথকলি

    কী ই বা এমন হয়!
    একটুখানি মিঠে কথায়
    যদি সিক্ত কর মন,
    একটু স্নেহ ভালবাসায়
    ভরিয়ে রাখ ক্ষণ।
    লাগবেনা মোর কোন রতন,
    তোমার ভালবাসা যতন
    জীবন ভরে রাখবো মনে;
    যদি শুধু একটুখানি
    ধুয়ে দাও সকল গ্লানি।
    কানন ভরা ফুলের ভিড়ে,
    মোরেও যদি একটু নীরে
    ভিজিয়ে রাখো সবার সনে
    স্নেহজলের প্লাবনে।
    জঠরজ্বালা সইতে নারে,
    যেদিন থেকে এলাম ছেড়ে,
    মায়ের শীতল ক্রোড়,
    বন্ধ হল আমার সকল চঞ্চলতার দৌঁড়।
    সেদিন থেকেই আমি তোমায়,
    মা জেনেছি মনের ছায়ায়।
    ক্ষুদ্র আমি, তুচ্ছ আমি,
    অজ্ঞতা আর অস্থিরতায়,
    হয়তো করি অনেক ভুল
    অনুপমা মাগো তুমি,
    তোমার সুষমায়
    ভুলের জন্য তুমি আমায়
    দিও না কোন মাশুল।
    আমরা গরীব, মাটির ঘরে,
    নিয়ত ভিজি বৃষ্টি ঝড়ে ।
    তারই সাথে আছে জঠরে,
    ক্ষুধার তীব্র দহন জ্বালা,
    কাঁদামাটিতে জীবন ঝরে
    নিত্য সাথী, নোংড়া জল আর নালা
    তোমরা অনেক বাসী খাবার
    ফেলে দাও ময়লা বিনে,
    এমনও আছে, কোন দিনে
    পাইনা মোরা কোন আহার
    বেচা কেনা হয়না যেদিনে।
    যদি তাও একবেলাতে
    আহার জুটে কোন মতে,
    অন্য বেলা শুধু জলে
    অভাগিনী মা , নেত্র জলে
    আমায় দিলেন তোমার আঁচলে।
    তোমরা যখন স্নাত হও
    বৃষ্টি বিলাস জলে
    মাটির উঠোন মোদের
    তখন যায় ভেসে অতলে।
    তোমরা যখন ক্লান্ত হয়ে
    শীতল হও এসির বাতাসে,
    আমরা তখন রোদের অনলে,
    গায়ের ঘামের নোনা জলে,
    শীতল হই খোদার বাতাসে।
    সব ছাড়িয়ে একটু আশার তরে,
    সকাল থেকে রাত অবধি ,
    কাজ করে যাই নিরন্তরে।
    আমার চোখেও বয় স্বপ্ন নদী
    আকাশ ঘুড়ি ছোওয়া
    আলোর নীরে স্নাত হয়ে
    স্বপ্ন সিড়ি বাওয়া
    পুষ্পকলি যখন তোমার,
    সুরভী কুড়ায় জ্ঞানমালঞ্চে
    ইচ্ছে করে তখন আমার,
    প্রবেশ করি একই মঞ্চে
    ঘর্মবিন্দু দিয়ে যখন মাগো,
    পূর্ন রাখি তোমায়
    একটু না হয় সৌরভ রেখো
    আমার শূণ্য ডালায়।

    14
    22 Comments
Skip to toolbar