-
মনমোহিনী
অরন্য হিল্লোলবাসন্তীরূপে আলো করেছিলে মোর জীবনের আধার
তব বুঝিনি তুমি করেছিলে দূর মোর মনের হাহাকার,
স্বীয় চাতুর্জ্যে প্রভাবিত করেছিলে মোর আপনজনে
তব বুঝিনি তুমি করেছিলে মোরে গর্বিত সর্ব সুধিজনে।
নিজ সিদ্ধান্তে ছিলে সদা অটল, করোনি কভু তাহা ভঙ্গ
তব বুঝিনি ইহাই ছিল মোর মঙ্গল, করিয়াছি শুধু রঙ্গ,
স্বকীয় দুরদর্শিতায় ছিলে অনন্যা, নাওনি কাহারও মন্ত্রনা
তব বুঝিনি কভু ইহার মর্ম, দিয়াছি তোমায় শুধুই যন্ত্রণা।
তুমি অলিম্পিয়াস অপেক্ষা ঢেড় দীপ্ত তেজে তেজস্বিনী
তব বুঝিনিকো হায় মোর দুঃখে হইয়াছ সদা মনমোহিনী,
তুমি জেনোবিয়ার মতোই স্বীয় শক্তিতে ভাস্বর রনবাঘিনী
বুঝিনিক হায় রাখিয়াছ মোর মান, করিয়াছ রদ সর্ব হানাহানি।
দিয়াছো একদা মোরে প্রাচুর্জ্য, দৌলত আর মহিমান্বিত যশ
বুঝিনিকো কভু তোমার হৃদয়, হইনিকো তোমারই রূপে বশ
দিয়াছি শুধুই তোমারে মিথ্যে আশায় বাঁধা একরাশ ধোঁকা
শেষ বিকেলে তুমিই বুঝেছ মোরে যেথায় সর্বে হয়েছি বোকা।5 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi


চমৎকার