-
ধ্রুবতারা
সোমাতুমি মোর জীবনের
নীল ধ্রুবতারা
জ্বলজ্বল করে জ্বলো
করো দিশাহারা।
খাঁচার ভেতর অচিন পাখি
সুর করে ডাকাডাকি
কোথা যায় কোথা রাখি
আদরেতে মাখামাখি।
নিশি রাতে বাঁকা চাঁদ
ভেঙ্গে দেয় সব বাঁধ
প্রিয়াকে দেখার সাধ
মনে জেগে ওঠে নাদ।
আকাশেতে খেলা চলে
নক্ষত্রের রাতে
শঙ্খনীল কারাগারে
বন্দী কার সাথে।
আগুনের পরশমণি
ছোঁয়ালো কার প্রাণে
অয়োময়, ছায়াময়
জীবনের টানে।
কোন কাননের ফুল গো তুমি
কোন গগনের তারা
অন্তরাকাশে জ্বালিয়ে আলো
ও আমার ধ্রুবতারা।10 Comments-
-
আমার এই কবিতা টি একটি মিশ্র কবিতা যাকে বলা হয় Fusion Poem. একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। গান আর নাটকের মিশ্রন।
-
-
-
-
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali



কবিতাটিতে একাধিক ছন্দের পরিক্রমায় নতুনত্ব আনার চেষ্টাটা ভালই ছিল।