Profile Photo

mijanurrahmanmijanOffline

  • mijanurrahmanmijan
  • Profile picture of mijanurrahmanmijan

    mijanurrahmanmijan

    • 4 years, 2 months ago

    উদার
    মিজানুর রহমান মিজান
    আকাশ তোমাকে শুধাই, তুমি নাকি উদার ভাই
    ব্যথার ভারে বৃষ্টি ঝরে হয় বর্ষণ
    এ নাকি তোমার ক্রন্দন !
    বায়ু বিশাল মহান, বাঁচায় জীবের প্রাণ
    করে রাগ অভিমান, লন্ডভন্ড ফুলের বাগান
    এ কি তোমার রোদন ?
    নদী চলে সাগর পানে, ভাঙ্গাগড়ার সুর ছন্দনে
    দুই তীরে সংগোপনে, গেঁথে মালা মৈত্রী বন্ধনে
    বহে নিত্য যোজন যোজন।
    মানবের বিচরণ, জুড়ে এ ত্রিভুবন
    করে আহরণ, যা লাগে প্রয়োজন
    তবুও অতৃপ্ত সারাটি জীবন।

    7
    4 Comments
Skip to toolbar