Profile Photo

Kazi Zuberi MostakOffline

  • Kazi-Zuberi-Mostak
  • Profile picture of Kazi Zuberi Mostak

    Kazi Zuberi Mostak

    3 years, 9 months ago

    সব তন্ত্রের একই মন্ত্র // কাজী জুবেরী মোস্তাক

    কানের ঠিক কিছুটা উপরে একটা পিস্তল তাক করা ,
    সামনে সাজানো রয়েছে বিশাল এক পেটোয়া বাহিনী ,
    পিছনেও পড়ে আছে রাজ্যের তামাম রক্ষি বাহিনী ;
    কারনতো একটাই জনতাকে ওদের মতো
    করতে না পারা ৷

    গণতন্ত্র নামক এক দিল্লিকা লাড্ডু ঝুলিয়ে রাখা সামনে ,
    একনায়কতন্ত্রকেও বৈধতা দিয়ে ; নাম তার আজ গণতন্ত্র ,
    স্বার্বভৌমত্ব ভেবে ছিনিয়ে নিয়ে দেখি সেও এক ষড়যন্ত্র ,
    সব তন্ত্রেরই ঠিক একই মন্ত্র যা জনতার
    কাপর খোলে ৷

    স্বৈরাতন্ত্রের নিয়মিত চলাচল আজকে আমার রন্ধ্রে-রন্ধ্রে ,
    স্বাধীনতা’তো হলো এক ট্রাম তার কার্ড জুয়ার টেবিলে বসে ,
    সব তন্ত্রকেই দেখি দিনের শেষে স্বার্থতন্ত্রেই
    গিয়ে মিশে ,
    বাম ঘরামী স্বভাব আমার সেতো শুধুই আপন দম্ভে ৷

    6
    4 Comments
Skip to toolbar