-
নদী
অনিক উদ্দিনকতকাল ধরে এমনি তরঙ্গ লীলায় চলেছি উদাসীন,
জানি না আরো কতকাল এ গতি হবে না লীন
পৃথিবীর বুকে, দু পাড় ভেঙে নিয়ে যাবো সাথে
অশান্ত গর্জন কলরব ভরা গভীর আঁধার রাতে।
জানি না কোথায় জন্ম আমার কোন গিরি কন্যার কোলে,
জন্মমাত্র চলেছি আত্নহারা উদ্ভ্রান্ত কোলাহলে।
পলাতক শিশু আমি চরণে নাই শৃঙ্খল বাঁধা অপমান,
বুকের পাঁজরে বাঁধা পড়ে নাই ভাটির নিশিথ টান।
জননীরে আজ ভুলে কোথায় অজানার কোন প্রান্তে,
দিবস রজনী খুঁজে বেড়াই তার স্রোতধারাকে আনতে,
কোথায় আমার বুকের মাঝে মিলে যাবে কবে
সেই স্রোতধারার আকুল পরশ,আকাঙ্ক্ষার আলিঙ্গন রবে,
অন্তরে অপার পুলকে চির বিশ্বাসের আশা নিয়ে।
স্রোতস্বিনী মা আমার! তরঙ্গের কিরীটে হিন্দোলা দিয়ে
এক বৈশাখী রাতে তার পেলাম দেখা
কপালে আমার এঁকে দিলো সে নীল তিলকের রেখা।
কোলে নিল বুকে নিল চুমু দিলো সর্বাঙ্গে আমার,
আমি উদ্দাম,উন্মত্ত স্রোতে আনন্দে দুর্নিবার
কলেবরে ছুটে চলি দিশাহীন, দুপাড় ভেঙে পড়ে
আমার আনন্দের উচ্ছ্বাসে, অসহায় মৃত্তিকা তীরে
ক্রন্দন রোল পড়ে যায়, ওঠে অভিশাপ হাহাকার,
আমি পেয়েছি স্রোতস্বিনী মাকে! আমি নির্বিকার
মাকে নিয়ে ছুটে চলি অশান্ত উন্মাদ গর্জনে,
এতকাল পরে মা কোলে নিল! আকাশ নীল নির্জনে
উঠলো দামিনীর বিষজ্বালা দিগন্ত ছোঁয়া নীল চুম্বন,
ভুলে গেলাম আমি সব ব্যথা জ্বালা অভিশাপ ক্রন্দন।
আমি আমার আমিকে চিনলাম কতকাল পরে!
দিলাম পৃথিবীকে পরিচয় তরলের গরল গর্জন স্বরে।
আমি জানলাম আমার পথের শেষ নাই সীমা নাই,
আমি চলবো, ভাঙ্গবো, গড়বো চিরন্তন পরমাই।4 Comments
Friends
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
Akash Mondal
@akash508l
Rumon-Aeka
@rumon-aeka
Jebunnesa jebu (জেবুন্নেছা জেবু)
@jebunnesa-jebu
Rejwana Khan
@rejwana-khan
TARIN
@tarin
Mahid-Imran
@mahid-imran
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Mahmuda Sultana
@mahmudamahi


নদীর মত বয়ে চলা ছন্দ মনটাকে শীতল করে গেল! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!