-
তুমি ছিলে তুমিই আছো
কলমে: জুবায়ের আল মাহমুদ।
তারিখ:১৭/০৯/২২তুমি ছিলে তুমিই আছো,
থাকবে আমার মনে।
একাকিত্বে নির্জনতায়,
আছো প্রতিক্ষণে।তুমি ছিলে তুমিই আছো,
আছো হাসির মাঝে।
অনুভবে আছো তুমি,
আমার সকল কাজে।তুমি ছিলে তুমিই আছো,
মনের শীতল ছায়ায়।
মন আমার নেশাতুর,
তোমার প্রেমের মায়ায়।তুমি ছিলে তুমিই আছো,
মনের মনিকোঠায়।
মন আমার হারিয়ে যায়,
তোমার নিবিড় ছোঁয়ায়।তুমি ছিলে তুমিই আছো,
আছো আমার বুকে।
অন্ধকারের মাঝেও আমি,
খুঁজে পাই তোমাকে।তুমি ছিলে তুমিই আছো,
জানে সব লোকে।
আলোকবর্ষ দূরেও আমি,
শুনতে পাই তোমাকে।4 Comments
Friends
মুহাম্মদ আবুল হুসাইন
@muhammad-abul-hussain
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Deep Rozario
@deep-abraham-rozario
শিউলি চক্রবর্তী
@shiuli
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Shoriful Shoron
@shoriful-shoron
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
Md. Junaid
@junaid-islam
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon


অনেক সুন্দর ও ছন্দময়তায় আবেগের অভিব্যক্তি।