Profile Photo

Pro.Nagem Uddin ChanoviOffline

  • Ghandi
  • Profile picture of Pro.Nagem Uddin Chanovi

    Pro.Nagem Uddin Chanovi

    3 years, 9 months ago

    কবিতারা দূর আকাশের তারা
    💢💢💢💢💢💢💢💢

    কবিতা, কবিতা, কবিতা
    কবে থেকে তোমার গানে মুগ্ধতা ছড়িয়ে ছিলি আজো খুব করে মনে আছে। তোমাকে সান্তনা দিতে গিয়ে তোমাকে কথা দিয়েছিলাম প্রতিদিন তোমার গানেই আমার ঘুম ভাঙবে। তুমি কথা রেখছ। দীর্ঘ চলার পথে হাজারো গানের সূরে আমার ঘুম তুমি ভাঙিয়েছ, মানুষের কথা উপেক্ষা করে সবার আগে এসে করিডোরে দাঁড়িয়ে একের পর এক সূরের মূর্ছনায় আমাকে হারিয়েছ। আমি আরো আরো শুনার লোভে চোখ বুঝে আছি…
    অথচ তোমার বিরক্তির লেশ মাত্র নেই।
    কবিতা, তোমার কী মনে পড়ে কেন তোমাকে সেদিন গানের প্রতিযোগিতা থেকে আটকে দিয়েছিল? সেদিন তোমার সে কী কান্না। তোমাকে থামাতে গিয়ে অজান্তেই নিজের চোখ গুলো লোনা জলে ভরে উঠে ছিল।

    আমি দেখেছি এক দশকের কিছু কম সময়ে প্রতিবারই তুমি দেশাত্মবোধক, নজরুল কিম্বা
    রবীন্দ্র সঙ্গীতে ১ম স্থান ধরে রেখেছিলে। অথচ তোমার এটুকুন অসাবধানতা বা ব্যস্ততার কারণে সেবার প্রতিযোগিতা থেকে তুমি চলেগেলে একেবারে বাইরে।

    আজও ভাবি, ভাবনা গুলো এলোমেলো হয়ে ধরাদেয়। আমি খুঁজে ফিরি। জানলাম কবিতারা দূর আকাশের তারা। আজো কবিতার গানে পাগল পারা।

    6
    4 Comments
Skip to toolbar