-
একজন মানুষ সে নারী হোক বা পুরুষ, সে কিভাবে চলবে সেটা তার ব্যাপার।এটা নিয়ে আমার অভিযোগ নেই।যার যেটা ইচ্ছা পড়ুক,তবে অপসংস্কৃতিকে সংস্কৃতি বলে আখ্যা দিতে চাইলেই আমি তার বিরোধিতা করব।
তবে আমার দুঃখটা কোথায় বলি এবার!
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এখন প্রাচ্যের “সস্তা আন্দোলন কেন্দ্র” খ্যাত হয়ে উঠেছে।পোশাকের স্বাধীনতা নিয়ে আন্দোলন আমাদের জাতীয় পরিস্থিতির দিক বিবেচনায় রেখে যদি দেখি সেটা অযৌক্তিক।
বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষার মান সর্বোচ্চ থাকত,আমরা যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকতাম তবে এসব নিয়ে ভাবা যেত।কিন্তু দেশের সেরা মেধাবীদের আতুরঘর ঢাকা বিশ্ববিদ্যালয় এ আমার জন্মের পর কোন সাড়া জাগানো গবেষণা করেছে কিনা আমার জানা নেই।কৃষি বিশ্ববিদ্যালয় গুলা ছাড়া খুব কম পাবলিক বিশ্ববিদ্যালয়ই গবেষণা নিয়ে কাজ করে।
কিন্তু দেখুন!যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পোশাক নিয়ে আন্দোলন করতে পারে,হলের ডাল নিয়ে আন্দোলন করতে পারে।এরাই কিন্তু বিশ্বমানের গবেষণার সুযোগ করে দেওয়ার দাবিতে আন্দোলন করতে পারে না!!
আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থা নিয়ে রসিকতা করেই বলি,”বিশ্ববিদ্যালয় হলো বিস্তৃত মাঠ,ছাত্র হইলো গরু আর শিক্ষক হইল রাখাল।গরু কিছু না বুঝে ঘাস গিলতে থাকে,আর কাজ চোর রাখাল বাশি বাজাতে ব্যস্ত।গরুর শারীরিক আর রাখালের পরিশ্রম ছাড়াই আর্থিক উন্নয়ন হইলেও,দক্ষ কেউই হইতে পারল না।”1 Comment
Friends
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Shoriful Shoron
@shoriful-shoron
Fatema Urme
@fatema-urme
নাদিম হোসাইন
@nadim-hossain
Kanej-Roksana
@kanej-roksana
শায়েরুল ইসলাম
@shaerulislam
Zahidul Jamy
@zahidul
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
আকিদ আব্দুল্লাহ খান
@akid

সচেতনতা আসুক সবার মাঝে। অভিনন্দন।