Profile Photo

হৃদয় আহমেদOffline

  • Hridoyahmedprem.3
  • Profile picture of হৃদয় আহমেদ

    হৃদয় আহমেদ

    • 4 years, 1 month ago

    তোমাকে এখন আর আগের মতো মনে পড়ে না।
    তুমি চলে যাওয়ার পর প্রথম প্রথম যেমন মনে পড়ে বুকের ভেতর হু হু করে উঠতো! এখন আর পুরনো স্মৃতি মনে পড়লে বুকের বা,পাশটায় হঠাৎ হঠাৎ হুহু করা অনুভূতি খেলা করে না!না, করে না সত্যিই করে না।
    তুমি এলেও এখন আর চেপে রাখা কান্নায় বুক ভারি হয় না।গরমে গরম আর শীত এলে শীতই মনে হয় তোমার স্মৃতি খদ্দের হয়ে।
    তুমি আমাকে চাকুরি আর বিত্তের পরিমাণ করে অপ্রেমিক বানিয়ে গেছো! প্রেমিক শ্রমিক হয় অপ্রেমিক কখনো শ্রমিক হয় না। কষ্টে ফেরিওয়ালা হয়ে এখন আর তোমার স্মৃতি বহন করে আনমনে হাটি না মন কেমনে।
    তোমাকে ভুলে গেছি বলার মতো মিথ্যেবাদী আমি নই। তোমাকে মনে পড়ে এখনও শুধু মন পোড়ে না।
    স্বচ্ছ আয়নায় মুখ দেখা যায় কিন্তু ভাঙা আয়নায় বিভৎস দেখায়! আর ভাঙা আয়নায় মানুষ কখনো মুখ দেখে না। তোমার কাছে আমি রোবট হলেও আমার কাছে আমি মানুষ।তুমি আমার কাছে এখন ভাঙা আয়না, যাকে আমি ডাস্টবিনে ফেলে রেখেছি বুকের টেবিল বক্সে যত্নের তুমি আর নেই।
    তোমার কাছে থেকে পাওয়া কৃতজ্ঞতা নামক অবহেলা আমাকে বারুদ করে তুলেছে, যা থেকে আগুনের সৃষ্টি আর আগুন কখনো আগুন ধ্বংস করতে পারে না। তুমি আর তোমার স্মৃতি যতই আগুন হও না কেন, আমাকে পোড়াতে পারো না।

    8
    2 Comments
Skip to toolbar