-
সারথি
সোমা
সকাল থেকে সাঁজ অবধি
কাজের নেই ফুরসত
ঘরের কাজ, বাইরের কাজ
আরো কত কসরত।একটু যে মনের সাথে কইব কথা
পাই না গো সময়
দম ফেলা ও বারণ যেন
ছুটে চলেছে সময়।সব কিছুই যেন নিয়মে বাঁধা
শুধু আমার মনটা ছাড়া
রাত্রি এলে তাই মনকে বলি
বন্ধু, এবার তোমায় দেব সাড়া।মন যে আমার বড় অভিমানী
কথা মোর শোনে না
এই সময়টুকু শুধু তার
বোঝে ও সে বোঝেনা।শান্ত হলে মন কে বলি
কেন এত রাগ হয় বলো?
আমি যে বড় অসহায় গো
কোথা যাই আমি বলো?সব কিছু করি, তবু ও যে কেন
হৃদয়টা এত ফাঁকা,
ভিড় কোলাহলে পারিনা মিশে যেতে
থাকি দূরত্বে আমি একা।হৃদয়ে যে থাকে, তাকে
ছোঁয়ার কী বলো বড় বেশি প্রয়োজন?
প্রেমের গভীরতায় এসব তুচ্ছ
নগন্য, নিষ্প্রয়োজন।তুমি যেমনি আছো, তেমনি থেকো
আমারি শক্তি হয়ে
দুটি আঁখি যেমন পাশাপাশি থাকে
একে অন্যের সারথি হয়ে।ভাবতো আঁখির প্রেমে আছে কি কমতি
আছে কী কোন অভিমান?
একই সাথে তারা ধরাতে আসে
আর একই সাথে প্রস্থান।।25 Comments-
-
-
হৃদয়ে যে থাকে, তাকে
ছোঁয়ার কী বলো বড় বেশি প্রয়োজন?
প্রেমের গভীরতায় এসব তুচ্ছ
নগন্য, নিষ্প্রয়োজন। সুন্দর -
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 September 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
-
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali



অপূর্ব