-
সক্রেটিসের একজন কবি বন্ধু ছিলেন। একদিন এক পরিচিত লোক এসে সক্রেটিসকে বললেন: আপনি কি জানেন আপনার কবি বন্ধু সম্পর্কে আমি কি শুনেছি?
সক্রেটিস তেমন আগ্রহী না হয়ে বললেন: থামুন দয়া করে।
আমাকে কিছু বলার আগে আপনাকে ছোট্ট একটা পরীক্ষা পার হতে হবে; এই পরীক্ষার নাম তিন ছাঁকনি পরীক্ষা ।
লোকটা অবাক হয়ে প্রশ্ন করল: তিন ছাঁকনি- ট্রিপল ফিল্টার!!
এটা আবার কি জিনিস?
সক্রেটিস বললেন : আমার কবিবন্ধু সম্পর্কে আমাকে কিছু বলার আগে আপনি যা বলবেন তা ফিল্টার করে নেওয়া ভালো।
তিন ধাপে ছাঁকা হবে বলে আমি এটাকে ‘ট্রিপল ফিল্টার টেস্ট’।প্রথম ফিল্টার হলো – সত্যবাদিতা (Truthfulness)।
আপনি কি নিশ্চিত যে আপনি যা বলবেন তা সত্য?
লোকটা বলল : না, আমি শুধু শুনেছি মাত্র এতটুকুই।
পুরোপুরি সত্য কিনা, তা নিশ্চিত নই।
সক্রেটিস বললেন: ঠিক আছে।
তাহলে আপনি জানেন না এটা সত্য কিনা?
এবার দ্বিতীয় ফিল্টার। এই ফিল্টারের নাম হল ‘ভালোত্ব (Goodness)।
আমার কবিবন্ধু সম্পর্কে আপনি যা বলবেন তা কি ভালো কোনো বিষয়?
লোকটা একটু আমতা আমতা করে বলল:
না, ঠিক ভালো নয়, বরং খারাপ কিছু।সক্রেটিস বললেন : তার মানে আপনি আমার বন্ধু সম্পর্কে এমন একটা খারাপ কথা বলতে এসেছেন যা আদৌ সত্য কিনা সে ব্যাপারে আপনি নিশ্চিত নন।
আচ্ছা, আপনি হয়ত এখনো পরীক্ষায় পাস করতে পারেন। কারণ তিন নাম্বার ফিল্টার বাকি আছে।
এটা হল ‘উপকারিতা (Usefulness)।আমার কবিবন্ধু সম্পর্কে আপনি যা বলবেন, তা কি আমার বা আপনার কোনো উপকারে লাগবে?
লোকটি বলল: না, সেরকমও ঠিক না। এতে আমার বা আপনার কারোই উপকৃত হওয়ার তেমন সম্ভাবনা নেই।
সক্রেটিস শান্তভাবে বললেন বেশ: আপনি যা বলতে চান তা- সত্য না, ভালো কিছুও না, আবার আমার বা আপনার কোনো উপকারেও আসবে না।
তাহলে কেনইবা আমরা এসব অহেতুক কাজে সময় নষ্ট করব?চলুন, সময়টাকে একটা ভালো কাজে ব্যয় করি।
লোকটা তখন আর কিছু না বলে চলে গেল।সকলের প্রতি সবিনয়ে অনুরোধ নিজে না দেখে, নিজে না শুনে, নিশ্চিত না হয়ে অপরের সমালোচনা থেকে বিরত উত্তম।
-
-
-
-
-
-
এমন শিক্ষা দিলেন গুরু জীবনেও ভুলবনা।আর তুলট ভুবনে না আসলে এই মজার গল্প কাহিনী , মজার মজার কবিতার মাধ্যমে অনেক কিছু শিখতে পেতাম না।শুভকামনা রইল।
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 September 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
-
Friends
সাইফুন নেসা সীমা।
@mehermehershima
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Md Shamim Hossain
@drshamim87
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
ক্ষণিক রাজ
@kkshonikraj
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Alauddin Ahmed Rana
@rana84




একটা ছোট ঘটনার মধ্য দিয়ে দারুণ একটা শিক্ষা দিয়ে গেলেন। খুব ভালো লাগলো।