Profile Photo

Gazi Rafsan ShahabOffline

  • rafsan.shahab
  • Profile picture of Gazi Rafsan Shahab

    Gazi Rafsan Shahab

    • 4 years, 1 month ago

    জীবনযন্ত্র
    গাজী রাফসান সাহাব

    হারায়েছে রক্ত মাংসের শিশু
    এখন শরীর বলতে –
    সিন্থেটিকের মাঝে কিছু যন্ত্র।
    মাঝে মাঝে বিকল হওয়ার উপক্রম
    ঘষা মাজায় ফের হয় সচল,
    আবেগের প্রোগ্রাম ভাইরাসে খায়
    এন্টিভাইরাস কোনোমতে চালিয়ে নেয়।

    যন্ত্র ঘুমায়, যন্ত্র জাগে
    যন্ত্র দেখে , যন্ত্র ভাবে
    যন্ত্র কাঁদে, যন্ত্র হাসে
    হা হা হা!
    মানুষ মরে, মানুষ বাঁচে।

    6
    5 Comments
Skip to toolbar