-
“মরচে পড়া মাটি”
আনন্দের পিঠে ভর করেছে বিষাদ,
মরচে পড়া মাটিতে লেগেছে কালচে দাগ।
জীবন চলার বিচ্ছিন্ন পথে
ব্যতিক্রমী আলোক ঝাঁপটায়
হারিয়ে যায় জীবনের গতিপথ।
উপদেশের ধারাপাতে
খেই হারানোর নেই শেষ।
আপেক্ষিক মায়াজাল এ বিচ্ছিন্ন পরশ
অচেনা লাগে সব শিহরণ।
দেখি আকাশপুরে
নবযাত্রার এলেমেলো আয়োজন,
হচ্ছে কি তার পরিসমাপ্তি?
জীবনবাণী নিয়ে মাথায়
গৃহকোণে রাখি তারে চরণতলায়।
আধুনিকতার উচ্ছৃঙ্খল ডামাডোলে
ভাসিয়ে দেই সব একাকারে।
জীবনের হিসেব খাতায় যুক্ত হয়েছে অগোছালো আমেজ।
অংক কষে তাই গুছিয়ে নেয়ার চেষ্টা করি বৃথা;
এতকিছুর মাঝেও যেনো কতকিছু নেই!
সবকিছুর সাথে ডানা মেলে মস্তিষ্কহীন চিন্তা।
রাখতে চেয়েছি ভীষণ করে সুকুমার ডোরে
পেয়েছ নগদে নগদ সব পুরস্কার দামী- নামী।
জীবন পসারে সাজিয়ে রেখেছি
এলেমেলো নবফুল।
নিয়ে যেয়ো ভালোবাসার ডালি সাজিয়ে
যতখুশি ইচ্ছেদুপুরের রোদ্রতলে হে প্রেয়সী।
সাথে নিও মনে করে মরচে পড়া মাটির গন্ধ।5 Comments
Friends
Md Rabiul Islam
@mdrabiulislam
শাহারিয়া স্পেকট্রা
@sahariapobon
মুহাম্মাদ সানাউল্লাহ
@binbari
হামীম ফারুক
@gfhamimgmail-com
Okkhar ahsan
@okkharahsan
অরণ্য সৌরভ
@oronnoshowrov
Sajjad Hosen
@sajjadhosen
মোঃ আবদুর রহমান
@gayenshobuj
Shariful islam Sumon
@sharifulislamsumon




good