Profile Photo

Afsar HaiOffline

  • Afsar-Hai
  • Profile picture of Afsar Hai

    Afsar Hai

    3 years, 8 months ago

    আমার মাথার ভিতরে যে দুজন কথা বলে, সেই কথপোকথন। জয় নয় পরাজয় নয়, সীমাটাই মূল কথা, অথচ যা না থাকলেই ভালো হতো। কিন্তু কি করা যাবে সীমা থাকে চাই বা না চাই।

    বিপ্রতীক
    এবং অপর জন….৪

    কাকে দেখে পালালে তুমি?
    এদিক ওদিক ছুটে গেলে,
    অথচ আড়চোখে,
    যে স্হির জল দেখেছো।
    তার চোরা স্রোত আমাকে,
    টেনে নিয়ে গেছে দুর, বহুদুর।।

    আর ফেরা হলো না আমার,
    হাত বাড়িয়ে একটু ছুলে,
    হয়তো।।

    সম্ভবনার কথা আজ থাক,
    মূল্যহীন কি প্রাচীন পাথর?
    ছুয়ে দেখো আজও,
    শীতল, জগদ্দল
    অথচ, বাকী সব পুড়ে খাক।।

    যে সময় ফিরে গেছে, যে ভুলের
    পাথর আজো বুকে চেপে, তাকে
    আরো, বয়ে নেবে?
    কি হয় একটু ছুলে?

    ছোঁয়া কি যায় আসলে?
    যা জমেছে, পাথরের পরতে
    চোরা স্রোতে বয়ে গেছে বহুদুরে।।
    ছোঁবে তুমি যা, আসলে আয়না,
    শুধু নিজেকেই ছোঁয়া।।

    5
    3 Comments
Skip to toolbar