-
মর্ত্যদেবী
অরন্য হিল্লোলখুঁজিয়া ফিরি মর্ত্যের মাঝে সেই লাবণ্যময়ী কামিনী
সে যেন পঙ্কজের মাঝে আরেক ভাসুধারা মোহিনী,
খুঁজিয়া ফিরি অন্তরীক্ষের মাঝে তাহারই লাস্যময়ী হাসি
সে যেন নক্ষত্র ক্ষপায় বার্মিজ থরনি দেবীর বনবাঁশি।
খুঁজিয়া ফিরি অকূলপাথারে তাহারই চির বিষাদ ক্রন্দন
সে যেন স্রোতস্বিনীর মাঝে চলা মাও দিয়া দেবীর বাহন,
খুঁজিয়া ফিরি ঘন কুঞ্জের মাঝে তাহারই সর্বদৃষ্ট মায়া
সে যেন সহস্র মহীরুহের মাঝে জেমিনা দেবীর ছায়া।
খুঁজিয়া ফিরি উচ্চ অদ্রির মাঝে তাহারই অদৃশ্য লীলা
সে যেন পাহাড়ি ফোয়ারার মাঝে উমে দেবীর নীলা,
খুঁজিয়া ফিরি রুক্ষ তুহিনের পথে তাহারই চূড়ান্ত প্রতিজ্ঞা
সে যেন কঠিন হিমাদ্রির মাঝে জেমলিয়া দেবীর আজ্ঞা
বলিতে কি পারো কোথায় পাবো তারে ????????
সে তো দেখেনি, সে তো শুনেনি কভু অদৃষ্টের দৈব বানী
সে তো নব্য জাহানের নব্য রন বিগ্রহের রক্তিম এক রানি।
সে তো নয় মিশরীয় হাতসেপ্সুত, সে তো নয় বউদিকা
সে যে এক নব্য বিপ্লবে প্লাবিত রঙের রংতুলিতে আঁকা
সে তো নয় আরবীয় মাভিয়া, সে তো নয় ঝাঁসির লক্ষিবাঈ
সে যে নব্য চিরসুপ্তি থেকে জাগ্রত দীপ্ত তালপাতার সেপাই।
পুরনো চেতনা নাশ করিয়া রাখিয়াছে সে আধমরাদের দাবী
সকলের তরে সর্বে হাসি ফুটাইয়া হইয়াছে সে মর্ত্যদেবী।5 Comments
Friends
Dreamgirl mukta
@mukta13
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl



উপযুক্ত শব্দের সুন্দর বিন্যাস। বেশ লাগলো কিন্তু।