-
♡ ভালোবাসার লিরিক♡
▪পার্থসারথি
206
হারিয়ে যাই চুপটি করে
তোমার নামের নীড়ে,
ঘুরে বেড়াই মনের ভেতর
মন সমুদ্রের তীরে।
207
এক জীবনে তোমার নামে
রঙ ঢেলেছি এই মনে,
তোমারনামেসন্ধ্যানামে
এই বাগানে এই ভুবনে।
208
নয়ন জোড়া দুঃখ আমার
প্রাণ জোড়া কষ্ট,
কষ্টের রঙে আনাগোনা
তুমি আমি ভ্রষ্ট!
209
মনের মধ্যে দুঃখের সাগর
আরও আছো তুমি,
এক আকাশে অন্য নগর
রিক্ত নয়ন জমি।
210
পথে যেতে যেতে
প্রিয়া, মনে পড়ে তোমায়
বাগানের গোলাপেতে
ভ্রমর হৃদয় উড়ায়।
আমি তোমার হ’তে
নীল থেকে নীলিমায়
আকাশেতে হৃদয় পেতে
ওগো খুঁজি তোমায়।
♡6 Comments
Friends
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
D K MAHANTA
@dkmahanta01718942602
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
নন্দিনী
@nandini-chowdhuri
Diponkar Bhowmik Antu
@diponkar
Nilufar Ghani
@nilufar-ghani
Israt Lamia
@israt-lamia
Dhali Moin
@dhali-moin



প্রেম এক অনন্য অনুভব। লিখে যাও।