Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • অপেক্ষা’র পালা
    ——————–

    চড়ুই এর ডানায় ভোর আসে

    অপেক্ষা ঝলমলে শিউলি বিছানো প্রভাত
    ধীরে ধীরে দীর্ঘ্য থেকে সুদীর্ঘ্যতর হয়
    আগমনী বারতা
    শুধুই করে চলে কালক্ষেপন
    ডানা ঝাপটে মৃতপ্রায় আত্মচিৎকারেরা
    কাকের কর্কশ রবে আঁধার
    ধূসর হতে হতে নিকশ কালো
    উড়ে উড়ে ক্লান্ত ধান শালিক
    বিরান ফসলের মাঠ
    একটি দানাও জোটেনি
    অথবা পথের দিশা
    ঠাওর হতে দেয়নিকো আঁধার অমানিশা
    মেঘের ডাকে ছোট্ট পাখির ছানা
    পাতার কুটিরে ক্ষুধার্ত দিশেহারা
    কতো তার অপেক্ষা
    তবুও ফেরেনি মা
    প্রভাত আলো ফোটেনি
    শিউলি ঝলমলে নরম ওম
    জরিয়ে নেয়নি আর কখনোই
    ছোট্ট শালিক ছানার
    শেষ হয়নি অপেক্ষা র পালা ।।

    7
    2 Comments
Skip to toolbar