-
প্রবাদ- প্রবচন যোগে কবিতা
সোমাঅসময় মানুষকে শেখায় চিনতে
কে আমার প্রিয়জন?
সুসময়ের বন্ধু সবাই
মেটাতে ব্যস্ত প্রয়োজন।
সুসময়ে অনেকে বন্ধু বটে হয়
অসময়ে হায় হায় কেউ কারো নয়।ময়ূরের পুচ্ছ পড়ে ও কী কাক
ময়ূর হতে পারে?
কয়লা ধুলে ময়লা যে না যায়
নিজেকে বদলাতে না পারে।রঙিন কালো চশমা পড়ে
মানুষ দেখে দুনিয়া
চকচক করিলে সোনা হয় না
নিতে হবে মানিয়া।সময়ের কাজ সময়ে করতে
নিতে হবে মন্ত্র
সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়
পারবে না করতে কোন যন্ত্র।উত্তম চলে সদা উত্তম নীতি মেনে
অধম নিজেরে পণ্ডিত ভেবে কারো কথা না শোনে।
বাকবিতন্ডা তর্ক করে অধম বলে
এত নীতি মানতে হবে কেন?
উত্তম বলে-তুমি অধম বলিয়া আমি
উত্তম হইব না কেন?অপরের দোষ না ধরিলে অনেকের
জীবন যেন ফাঁকা
নাচতে না জানলে তারা বলে উঠে
উঠোন টা যে বাঁকা।অপরের সুখ দেখে সবাই
শুরু করে হাঁসফাঁস
এ যেন নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস
ওপারেতে সর্ব সুখ আমার বিশ্বাস।মানব ধর্মে জেগে উঠুক প্রাণ
এ জীবন যে নশ্বর
জীবে প্রেম করে যেই জন
সেই জন সেবিছে ঈশ্বর।পরনিন্দা পরচর্চায়
সবাই ব্যতিব্যস্ত হয়
সুশিক্ষিত সকলই স্বশিক্ষিত নয়।জননী ও জন্মভুমি যেমন অঘটন ঘটন পটীয়সী।
জননী জন্মভুমিশ্চ স্বর্গাদপি গরীয়সী।13 Comments
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali




মঙ্গল কামনা রইলো প্রিয় কবি💐