Profile Photo

Md. Mynuddin HawladerOffline

  • mynuddin
  • Profile picture of Md. Mynuddin Hawlader

    Md. Mynuddin Hawlader

    3 years, 9 months ago

    একটি দৃষ্টি(গল্পের অংশ বিশেষ)
    মো: মাঈনউদ্দিন।
    রাত্রি হইলো বিবাহপুর্ব মজমা বেশ জম্পেস বেশ ফলপ্রসূ হইতে লাগিল। বিবাহের আলোচনার ফলাফলের দিকে ওর ভ্রুক্ষেপ নাই সোজা ভাষায় বলিয়া দিল অনেক করেছি এবার তোমরা যা করবে আমি তাতেই রাজি, শুধু পাগল ছাগল আইনোনা। নিলিমার কথাটিতে সবাই সন্তুষ্ট হইলো আর প্রাণের গভির থেকে থেঙ্কইউ বলিল। বাহিরের আকাশখানি অজশ্র বাতিখচিত সামিয়ানার মত মাথার উপর টানানো হইল। চাদ যেন নীলিমার প্রসস্ত কপালে একটি সোনার টিপের মত লাগিয়া আছে। মাঝে মাঝে কোথাহইতে প্রশস্ত আলোর রেখা আকাশের বুকখানিকে এফোরওফোর করিয়া উল্কাপিন্ডের মত বাহির হইয়া যাইতেছে। তাহারি তলে বসিয়া নিলীমা অপনার মনে পৃথিবীটাকে দেখিতেছে। কি অবারিত তার বুক কি অপার সৌন্দর্যভরা তার তনু। মিটিমিটি তারকারাজী যেন কত জনমের কথা বার বার বলিতে চাহিয়াও পারেনা। পোকামকরগুলো রাতে নিরন্তর বংষিবাদকের মত ডাকিতে থাকে নিলীমা তাদের সাথে সুরে সুর মিলাইয়া মাঝে মাঝে গুনগুনিয়ে গানগায় “আমি এসেছি এসেছি তোমার পরানে চোখদুটি খোল প্রিয়, তোমার যেমন ইচ্ছে তেমন করেই আমাকে সাজা দিও তবু চোখদুটি খোল প্রিয়”। মাঝে মাঝে বিমানের লাইটের আলো মনে হয় তাহার পরানের কথাগুলি লোডকরিয়া বহিয়া নিয়া যায়। কিন্তু কোথায় নিবে কারকাছে পৌছাইবে নিলীমা সুধু এটুকুই জানেনা। হঠাৎকরিয়া একটা ঝরোবাতাস আসিল দক্ষিনের বাতাস বেশ আবেশি দেহের সকল শিরা উপশিরা গুলোতে লাগিয়া দেহটা শিতল করিয়া দিল। হঠাৎকরে দক্ষিনা বাতাতে কেযেন আসিয়া গ্রামখানি ঘুরে দেখার জন্য নীলিমার মনটাকে অস্থির আর প্রবল করিয়া চলিয়া গেল তাই হালকা অন্ধকারে পিছনের দরজাদিয়া ও বাহির হইলো। শহরের মেয়ে কোনদিন এমন নিস্তব্দ অন্ধকারাচ্ছন্য রাস্তায় একা চলেনাই কিন্তু কি যেন এক অদ্ভুত সাহসের অনুভুতিতে বের হইলো। ওর মনে হইল কে যেন কোথা হইতে ওকে ডাকিতেছে, হাসিতেছে, তাহার সাথে হাসিবার তাহার হাতখানি ধরিবার অদ্ভুত অনুভুতি ওকে নিশিথ বিপদসংঙ্কুল রাস্তায় নামাইয়া আনিল। পূর্নতিথিয়ার চাদ একেবারে ঝলমলে সোনালী আলোয়ে ভরপুর। মাঝে মাঝে শাখাচ্যুত চন্দ্রালোক এস এস পাইপের দোলনার কার্নিশে পরিয়া হিরার মত চকচক করিয়া ওঠে।
    (সংখেপিত)

    5
    8 Comments
Skip to toolbar