Profile Photo

মো: আরাফাত বিন সিদ্দিকীOffline

  • imtopu
  • :: ফিরিয়েছো বলেই মহাকাল নির্বাক, ফিরিয়েছো তার প্রাপ্তিস্বীকার ::

    আর যে আকাশটা ভালো নেই বলেছে,
    তোমাতে মুহ্যমান, অবসাদ, অবহেলার তীব্রতায় জর্জরিত – অথচ তোমার অপেক্ষায় মেঘ ডেকেছে বুকের মাঝে-
    তাকে তুমি ফিরিয়ে দিও না- ফিরিয়ে দিও না সে ভোর, সেই শব্দ সন্ধ্যা, সে বিকেল তোমার অপেক্ষাতে কৃষ্ণচূড়া যে।

    তুমি হারবে বলে হেরেছে যে ক্ষণে
    তুমি আকাশ ভালোবাসো তাই হয়েছে যে আকাশ,
    তীব্রতায় ভয় তোমার তাই মেঘমল্লার জোগাড়
    তাকে তুমি ফিরিও না প্রেয়সী।

    তুমি কঠোর, নিস্তব্ধতা, নীহারিকা জেনেও যে তোমার আধিপত্যকে প্রেম করে,
    তার থেকে প্রতারণা পাপ নয়, বরং প্রশান্তচিত্ত প্রেম উপহার পাবে।

    তোমাকে হৃদয়ে ধারণ করার ক্ষমতা যে রাখে-
    সেই তোমার চির নিরাপত্তা।

    6
    4 Comments
Skip to toolbar