-
“জীবনের প্রতি বিরাগ নেই”
আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীন
২৬-০৯-২০২২জীবনের প্রতি বিরাগ নেই
অনুযোগ নেই কারও প্রতি
তাহলে এই পৃথিবীর বুকে
আমাকে রাখতে তার কি ক্ষতি ?জীবনকে প্রতিদিন অনুভব করেছি
কখনও ভোঁতা লাগেনি
জীবনে প্রতিদিন কষ্ট পেয়েছি
কখনও বিরক্তি জাগেনি।জীবনে অনেক অভাব দেখেছি
পূরণে সদা ব্যস্ত থেকেছি
জীবনে অনেক নির্ঘুম কেটেছে
ক্লান্ত হয়ে অপেক্ষা করেছি ।জীবন ঢের অনাহারে কেটেছে
হাঁসি মুখে ধৈর্য ধরেছি
জীবনে সীমাহীন দুঃখ পেয়েছি
সহ্য করে সুখ খুজেছি ।তবুও জানি সুন্দর এই পৃথিবীটা
তার বুকে আমাকে রাখবেনা
পাঠিয়ে দেবে অন্ধকার কবরে
কেবল তারিখ জানি না ।11 Comments
Friends
Sohag Shek
@sohagshek
Bishal Dey ( Niloy )
@bishal
Dr. Shakil Al Mamoon
@samamoon
Nahian Hasan
@hasan009
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
মিথিলা কনক
@methila06
Shoriful Shoron
@shoriful-shoron
আর্য
@arjo


“জীবনকে প্রতিদিন অনুভব করেছি
কখনও বোথা লাগেনি” এখানে সম্ভবত “বোথা” শব্দটি হবেনা। ঠিক করে নিয়েন মঞ্চবন্ধু। ভালোবাসা রইল!