-
পেরেশান
মিজানুর রহমান মিজান
তারিখ ২৬/৯/২২ খ্রি:
মন ভেবে দেখনা এখন
রঙ্গের বাজারে এলে যখন
ক্ষণিক পরে ভাঙ্গবে হাট হবে অবসান।।
হেসে খেলে করলে সদায়
ব্যাগ ভরলে লেনাদেনায়
বহন বেলায় কষ্ট বাড়ে যায় সম্মান।।
স্ত্রী-পুত্র ধন আপন ভাবিয়া
বোকার মতন না বুঝিয়া
দেখনা চক্ষু মুদিয়া ভয়ার্ত প্রাণ।।
কত সুন্দর দোকান খোলে
আনন্দেতে মাল বিকাইলে
অবশেষে হিসাব মিলালে হল শুধু লোকসান।।
মায়াজালে বন্দি হইয়া
সকল ক্ষেত্রে ধোঁকা দিয়া
লাভেমুলে সব হারাইয়া সঙ্গি পেরেশান।।9 Comments -
Friends
Md Ashfak Sayed
@ashfak
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Busrana-Alme
@busrana-alme
KabirHossain
@kabirhossain
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
Sheikh-Saadi-Saimon
@sheikh-saadi-saimon
অপরিচিতা আমি
@opo-ri-1001
UnauthorisedDreamer
@unauthoriseddreamer
Muhammad Shakil
@shakil2022


Good